-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দীর্ঘ সময় বাংলাদেশে প্রতিযোগিতামূলক কোনও খেলা হয়নি। কিছুদিন আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ মাঠে গড়ালেও গ্যালারিতে সমর্থকদের জন্য কোনও জায়গা রাখেনি বিসিবি। তবে উল্টো চিত্র ছিল জনপ্রিয় আরেক খেলা ফুটবলে। ঘরের মাঠে নেপালের বিপক্ষে গ্যালারি পূর্ণ দর্শক দেখা গেছে।
এরপরেও অনড় অবস্থানে বিসিবি। বেশ মোটা বাজেটের বঙ্গবন্ধু কাপেও গ্যালারির আসন ফাঁকা রেখেছে, সেখানে নেই দর্শক উপস্থিতি। গুঞ্জন ছিল, করোনা সতর্কতা মেনে ফাইনাল ম্যাচে হয়তো কিছু সমর্থক প্রবেশের সুযোগ দিতে পারে বিসিবি। তবে ঝুঁকি আমলে নিয়ে সে পথেও হাঁটেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফাইনাল ম্যাচে দর্শক না থাকায় ইতিবাচক দিন দেখছেন চট্টগ্রামের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এর কারণ ব্যাখ্যা করেন তিনি, ‘যেহেতু দর্শক নাই, এটা একটা বড় ধরণের সুবিধা। দর্শক থাকলে হয়তো একটু চিন্তার বিষয় ছিল। কারণ, ঐ চাপটা নেওয়া ছেলেদের জন্য অনেক কঠিন হয়ে যেত।’
‘দর্শক না থাকায় একটু শান্তিতে আছি। পুরা টুর্নামেন্টে আমাদের একটা ধারাবাহিকতা ছিল, এ ম্যাচটাও সেভাবে খেলতে পারলে আমাদের একটা ভালো এডভান্টেজ থাকবে।’- সাথে যোগ করেন তিনি।
তবে দর্শক না থাকলেও ফেভারিট হিসেবে প্রতিপক্ষকেই এগিয়ে রাখলেন সালাহউদ্দিন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি হচ্ছে অভিজ্ঞ খেলোয়াড়দের খেলা। মাঠের ভিতরে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে আছে। কারণ তাদের অনেকগুলো বড় বড় ক্রিকেটার আছে। আমাদের ছেলেদের হয়তো ঐ অভিজ্ঞতা নাই। খুব বেশি ফাইনাল ম্যাচও তারা খেলেনি।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 