-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গ্রেনাডায় টস জিতে আগে ব্যাটিং করতে নামে প্রোটিয়ারা। রানের খাতা খোলার আগেই ফিরে যান অধিনায়ক টেম্বা বাভুমা। দ্বিতীয় উইকেটে ১২৮ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক ও এইডেন মারক্রাম। ডি কককে শিকার করে এই জুটি ভাঙেল ফিদেল এডওয়ার্ডস। টানা তিন ম্যাচে ফিফটি হাঁকানো ডি কক করেন ৪২ বলে ৬০ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।
ইনিংসের ১৭তম ওভারে মারক্রাম ফেরেন ৪৮ বলে ৭০ রান করে। তার ৩টি চার ও ৪টি ছক্কার ইনিংসের সমাপ্তি ঘটান ওবেড ম্যাককয়। ডি কক ফেরার পরেই দক্ষিণ আফ্রিকার রানের গতি কিছুটা কমে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে সফরকারীরা। ডেভিড মিলার অপরাজিত থাকেন ১৬ বলে ১৮ রানে।
ওয়েস্ট ইন্ডিজও শুরুতেই লিন্ডল সিমন্সকে হারায়। দ্বিতীয় উইকেটে এভিন লুইস ও ক্রিস গেইলের জুটিতে ৪৫ রান আসলেও সেখানে গেইলের অবদান ছিল ৯ বলে ১১ রান মাত্র। তাবরেজ শামসির শিকার হন গেইল। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা।
ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজও আর ঘুরে দাঁড়াতে পারেনি। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৩৪ বলে ৫২ রান করে লুইস। এছাড়া শিমরন হেটমায়ার করেন ৩১ বলে ৩৩ রান। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১৪ বলে ২০ রান। নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৪৩।
দক্ষিণ আফ্রিকার পক্ষে দুর্দান্ত বোলিং করেছেন শামসি। ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করে নিয়েছেন ১টি উইকেট। লুঙ্গি এনগিডি ৩টি এবং কাগিসো রাবাদা ও ভিয়ান মুল্ডার ২টি করে উইকেট নিয়েছেন।
শেষ ম্যাচটিতে ২৫ রানের জয়ে ৩-২ ব্যবধানে সিরিজের ট্রফি উঠেছে দক্ষিণ আফ্রিকানদের হাতে। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন মারক্রাম। কিপটে বোলিং করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শামসি।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১৬৮/৪ (২০ ওভার)
মারক্রাম ৭০, ডি কক ৬০, মিলার ১৮;
এডওয়ার্ডস ২/১৯।
ওয়েস্ট ইন্ডিজ১৪৩/৯ (২০ ওভার)
লুইস ৫২, হেটমায়ার ৩৩, পুরান ২০;
লুঙ্গি ৩/৩২, রাবাদা ২/২৪, মুল্ডার ২/৩১, শামসি ১/১১।
দক্ষিণ আফ্রিকা ২৫ রানে জয়ী। 