-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বঙ্গবন্ধু টি-২০ কাপের জন্য ফিটনেস টেস্টে বেশ ভালো করেছিলেন ৩৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস এবং ৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। দুজনই ছিলেন 'ডি ক্যাটাগরিতে। এ দুজনের কাউকে নিতে আগ্রহী হয়নি কোনো দল।
করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলে ৯৭ রান করেছিলেন জুনায়েদ। শাহরিয়ার নাফীসকে এ বছরের বিসিএলে সর্বশেষ দেখা গিয়েছে। 'ডি' ক্যাটাগরির ব্যাটিং অলরাউন্ডার ৩৩ বছর বয়সী নাঈম ইসলামও দল পাননি। জাতীয় দলের হয়ে ৮ টেস্ট, ৫৯ ওয়ানডে আর ১০ টি-২০ খেলা নাঈম ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার।
এছাড়া ব্যাটসম্যানদের মধ্যে দল পাননি ২৫ বছর বয়সী সাদমান ইসলাম। জাতীয় দলের হয়ে ৬ টেস্ট খেলা এ ওপেনার সর্বশেষ বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলেছিলেন।
৩৮ বছর বয়সী স্পিনার আব্দুর রাজ্জাকও রয়ে গিয়েছেন অবিক্রীতদের তালিকায়। ২০১৯ সালের ডিপিএল টি-২০ তে তিনি সর্বশেষ ২০ ওভারের ম্যাচ খেলেন। প্রায় এক বছর আগে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা লেগি জুবায়ের হোসেন লিখনকেও কেউ কিনেনি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ ছাড়া আর কোনো স্বীকৃত টি-২০ ম্যাচ খেলা হয়নি তার।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 