-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দাপুটে জয়ে সিরিজ ড্র করল দক্ষিণ আফ্রিকা[/caption]
৪ উইকেটে ৯৪ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামেন ডেভন কনওয়ে ও টম ব্লান্ডেল। প্রথম সেশনে ভালোই প্রতিরোধ গড়েন তারা। কনওয়েকে শিকার করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরিয়ে আনেন লুথো সিপাম্লা। ১৮৮ বলে ৯২ রানের ইনিংস খেলেন কনওয়ে। তার ইনিংসটি সাজানো ছিল ১৩টি চারে। মাঠ ছাড়ার আগে ব্লান্ডেলের সাথে ৮৫ রানের জুটি গড়েছিলেন কনওয়ে।
নিউজিল্যান্ডের দলীয় রান ১৮৭ এর সময় ব্লান্ডেলকে শিকার করেন মার্কো ইয়ানসেন। ব্লান্ডেলের ব্যাট থেকে আসে ১০৯ বলে ৪৪ রান। কলিন ডি গ্রান্ডহোম ও কাইল জেমিসনকেও আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি প্রোটিয়াদের হাতের মুঠোই নিয়ে আসেন ইয়ানসেন। টিম সাউদিকে কাগিসো রাবাদা ও নেইল ওয়াগনারকে কেশব মহারাজ শিকার করলে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয়।
স্বাগতিক নিউজিল্যান্ড অল-আউট হয় ২২৭ রানে। প্রোটিয়াদের পক্ষে তিনটি করে উইকেট নেন রাবাদা, মহারাজ ও ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকা পায় ১৯৮ রানের জয়। এই জয়ে ১-১ সিরিজ ড্র করল প্রোটিয়ারা, টেস্ট চ্যাম্পিয়নশিপে পেল গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট।
[caption id="attachment_193377" align="aligncenter" width="700"]
৯২ রানের ইনিংস খেলেও দলের হার এড়াতে পারলেন না কনওয়ে[/caption]
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ৩৬৪/১০ (প্রথম ইনিংস)
আরউই ১০৮, মারক্রাম ৪২, এলগার ৪১, ইয়ানসেন ৩৭*;
ওয়াগনার ৪/১০২, হেনরি ৩/৯০, জেমিসন ২/৭০।
নিউজিল্যান্ড ২৯৩/১০ (প্রথম ইনিংস)
গ্রান্ডহোম ১২০*, মিচেল ৬০ নিকোলস ৩৯;
রাবাদা ৫/৬০, ইয়ানসেন ৪/৯৮।
দক্ষিণ আফ্রিকা ৩৫৪/৯ (দ্বিতীয় ইনিংস)
ভেরেইন ১৩৬*, রাবাদা ৪৭, র্যাসি ৪৫, মুল্ডার ৩৫;
ওয়াগনার ২/৮১, হেনরি ২/৮১, জেমিসন ২/৮১, সাউদি ২/৯০।
নিউজিল্যান্ড ২২৭/১০ (দ্বিতীয় ইনিংস)
কনওয়ে ৯২, ব্লান্ডেল ৪৪;
রাবাদা ৩/৪৬, ইয়ানসেন ৩/৬৩, মহারাজ ৩/৭৫।
দক্ষিণ আফ্রিকা ১৯৮ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 