-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সম্প্রতি ভারতীয় ক্রিকেটার মিতালী রাজকে উপেক্ষা করা নিয়ে বিতর্কের যে জন্ম হয়েছিল, তার প্রত্যাশিত ইতি ঘটেছে পাওয়ারের দায়িত্ব হারানোর মাধ্যমে।
দুর্দান্ত পারফরম্যান্সের পরও টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে নেওয়া হয়নি মিতালী রাজকে। দেশে ফিরে মিতালী অভিযোগ করেন, কোচ পাওয়ার ব্যক্তিগত আক্রোশ থেকেই তাকে দল থেকে বাদ দিয়েছিলেন।
বরাবরই কোচের কাছ থেকে নিগ্রহের শিকার হয়েছিলেন জানিয়ে মিতালী বলেন, ‘আমি যখনই নেটে ব্যাট করতাম, তিনি অন্যদিকে চলে যেতেন। আমি যদি তার সঙ্গে কথা বলতে চাইতাম, ফোনের দিকে তাকিয়ে থাকতেন। ওই ভাবেই কথা বলতেন। আমাকে যে অপমান করা হচ্ছে, সেটা সবার কাছেই তখন স্পষ্ট হয়ে উঠত।’
যদিও অভিযোগের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করেছিলেন পাওয়ারও। মিতালী তাকে ব্লেকমেইলের চেষ্টা করছেন জানিয়ে পাওয়ার জানিয়েছিলেন, ‘আশা করি মিতালী রাজ ব্ল্যাকমেল করা, কোচদের চাপে ফেলা ও ব্যক্তিগত মাইলফলক অর্জনকে বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করবে। মিতালি মোটেও দলের আদর্শ সদস্য নন। টিম মিটিংয়ে তার কাছ থেকে সেরকম কোনো উপদেশ পাওয়া যেত না। সে দলে নিজের ভূমিকা ভুলে ব্যক্তিগত মাইলফলকের জন্য ব্যাট করে থাকে। এ কারণে বাকিরা চাপে পড়ে যায়।’
এমন পরিস্থিতিতে পাওয়ার ও মিতালীর দ্বন্দ্ব বেশ আলোড়ন তুলেছিল ক্রিকেট অঙ্গনে। এরই মধ্যে শুক্রবার (৩০ নভেম্বর) বিতর্কিত কোচ রমেশ পাওয়ারকে দায়িত্ব থেকে সরিয়ে নেয় ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
চলতি বছরের আগস্টে দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়া পাওয়ারের স্থলাভিষিক্ত হতে নতুন কোচ নিয়োগের ঘোষণা দিয়েছে বোর্ড। যদিও জানা গেছে, হাই প্রোফাইল তিন কোচ টম মুডি, ডেভ হোয়াইটমোর ও ভেঙ্কটেশ প্রসাদই দলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।