-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবারের বিপিএলে নিজের প্রথম অর্ধশতকের দেখা পেয়েছেন সাকিব।[/caption]
এ অর্ধশতকের কী এমন মাহাত্ম্য- তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেটপাড়ায়। মূলত দীর্ঘ বিরতির পর বিপিএলে অর্ধশতকের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। এর আগের অর্ধশতকটি ছিল ২০১৩ সালে, ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি চিটাগং ভাইকিংসের বিপক্ষে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। সেটি ছিল বিপিএলের তৃতীয় আসরে। ঐ আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়ারও হয়েছিলেন সাকিব আল হাসান।
তবে চতুর্থ ও পঞ্চম- এ দুই আসরে কোনো অর্ধশতক ছিল না সাকিব আল হাসানের নামের পাশে। ষষ্ঠ আসরে সিলেত সিক্সার্সের বিপক্ষে বিপক্ষে এ ম্যাচের আগেও সাকিবের ব্যাটে ছিল রানের খরা। অবশেষে ছন্দ পেলেন সাকিব। বল হাতে জোড়া উইকেট শিকারের পর ব্যাট হাতে শাসন করলেন সিলেট সিক্সার্সের বোলারদের। ৪১ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে হলেন ঢাকা ডায়নামাইটস ম্যাচ জয়ের নায়ক। সাকিবের বীরত্বে বিফলে যায় সিলেট সিক্সার্সের ডেভিড ওয়ার্নারের ৬৩ রানের ইনিংস তার দুর্দান্ত ব্যাটিংয়ে দলও ফিরল জয়ের পথে।
দীর্ঘদিন পর বিপিএলে অর্ধশতক পাওয়ার পর সাকিব যেন ছিলেন দারুণ তৃপ্ত। রানের খরা কাটানোয় যেন স্বস্তিতে ফিরলেন তিনি। তার প্রতিফলনের দেখা মিলল অর্ধশতকের পর উদযাপনে।
ঢাকা ডায়নামাইটসের সূত্র থেকেও জানা গেল দীর্ঘদিন পর বিপিএলে অর্ধশতক পাওয়াতেই সাকিবের এমন উদযাপন। তার অপরাজিত ৬১ রানের ইনিংসে ছিল ৮ চার ও ২ ছক্কা। তিন ওভার ও ছয় উইকেট হাতে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েই মাঠ ছাড়েন সাকিব আল হাসান।