-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের দাপট ছিল পুরো লিগ পর্বে। প্লে-অফে তাদের পরাজয় আর মলিন মুখ তাই একটু অচেনা ঠেকল। তবে এই দুঃসময়ে দলের বোলাররা পাশে পাচ্ছেন অধিনায়ক মিঠুনকে।
মিঠুন বলেন, 'টি-টোয়েন্টিতে ২১০ রান অনেক। এটা চেজ করতে গেলে টপ থেকে লোয়ার অর্ডার পর্যন্ত যে যখনই নামুক, হাই স্ট্রাইক রেটে ব্যাট করতে হয়। পুরো ইনিংসে ভালো করলে এমন লক্ষ্য তাড়া করা সম্ভব। পুরো টুর্নামেন্ট জুড়ে বোলাররা খুবই ভালো বল করেছে। এখন পর্যন্ত আমরা যতগুলো ম্যাচ জিতেছি বা যতগুলো ম্যাচে ব্যাটসম্যানরা স্বস্তিতে ব্যাটিং করেছে সেটা শুধুমাত্র বোলারদের জন্য। একটা ম্যাচ এমন হতেই পারে। তাই বলে তারা খারাপ করেছে তা না। আমি খুলনাকে কৃতিত্ব দিব।'
মিঠুনের কাছে তাই প্রথম কোয়ালিফায়ার নিছক খারাপ একটি দিন। নিজে অর্ধশতক হাঁকিয়ে ফির্মে ফেরার বার্তা দিলেও দল না জেতায় হতাশা তার কণ্ঠে। তিনি জানান, 'নিছক একটা খারাপ দিন। ব্যক্তিগত কোনো পারফরম্যান্স নয়, ম্যাচ জয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি রানে ফিরেছি এটা ভালো দিক। কিন্তু দিনশেষে তো ম্যাচ হেরেছি।'
ফাইনালে ওঠার জন্য অবশ্য চট্টগ্রাম আরেক্ত সুযোগ পাচ্ছে। দ্বিতীয় কোয়ালফায়ারে আজ বিকাল সাড়ে ৪টায় বেক্সিমকো ঢাকার বিরুদ্ধে মাঠে নামবে চট্টগ্রাম। এক ম্যাচ হারলেও ঢাকার বিপক্ষে পাওয়া একটি জয়ে দাপুটে ক্রিকেট খেলেছে দলটি। চেনা প্রতিপক্ষকে এবারো হারানোর প্রত্যয় মিঠুনের কণ্ঠে।
তিনি বলেন, 'ভিন্ন দল, ভিন্ন খেলা। তরতাজা মন নিয়ে খেলতে নামবো। পরিকল্পনা কাজে লাগাতে পারলে অবশ্যই পক্ষে ফল আসবে। একটা ম্যাচের জন্য আলাদা করে পরিকল্পনা করতে পারবেন না। ঢাকার সাথে আগেও দুইবার খেলেছি, জানি ওদের শক্তি কী দুর্বলতা কী।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 