-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
আলিস ইসলাম। ছবি: বিডিক্রিকটাইম[/caption]
নিয়ম অনুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় যদি আলিসের বোলিংয়ে ত্রুটি ধরা পড়ে তাহলে বিপিএলের মত প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করতে পারবেন না তিনি। তবে সেই পরীক্ষার ফলাফলের আগে অভিযোগের দিন থেকে (১১ জানুয়ারি) মোট ১৪ দিন খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।
এ প্রসঙ্গে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমাদের বোলিং অ্যাকশন রিভিউ কমিটির নিয়মটা সব ঘরোয়া প্রতিযোগিতার জন্য। সে নিয়ম অনুসারে, কারো ব্যাপারে আম্পায়ার প্রশ্ন তুললে পরবর্তী ১৪ দিনের মধ্যে তাকে আমাদের সামনে পরীক্ষা দিতে হয়।’
‘সেখানে যদি দেখি অ্যাকশন ঠিক আছে, তাহলে খেলা চালিয়ে যেতে সমস্যা নেই। আর অ্যাকশনে সমস্যা থাকলে সেটি পুনর্বাসনের মাধ্যমে ঠিক করতে হবে। আলিসের বেলায়ও এ নিয়ম প্রযোজ্য। এ দুই সপ্তাহ ও খেলতে পারবে।‘-বলেন তিনি।
শুক্রবার (১১ জানুয়ারি) বিপিএলের চলতি আসরের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারায় রংপুরের আগে শিরোপা জেতা ঢাকা ডায়নামাইটস। ঐ ম্যাচে ঢাকার জয়ের নায়ক ছিলেন নবাগত অফ স্পিনার আলিস ইসলাম।
তবে ম্যাচ সেরার পুরষ্কার পাওয়া আলিসের উচ্ছ্বাস ম্যাচ শেষে অটুট থাকেনি। নিজেদের চতুর্থ ম্যাচে পরাজয় বরণ করে নেওয়ার পর রংপুর রাইডার্স এক প্রেস বিজ্ঞপ্তিতে আলিসের দুসরা বল নিয়ে সন্দেহ প্রকাশ করে। এরপর জানা যায়, শুধু দুসরা নয়; আলিসের সব ডেলিভারিই সন্দেহজনক। ম্যাচ শেষে রংপুরের সন্দেহের তীর তাকের ব্যাপারটি আলোচনায় এলেও অভিযোগ শুধু রংপুর রাইডার্সই করেনি। অভিযোগ করেছিলেন আম্পায়াররাও। আর আম্পায়াররা শুধু দুসরা বল নিয়েই নয়, আলিসের সব ধরনের ডেলিভারিতেই ত্রুটির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, আলিসের বেশিরভাগ বলেই হাতের কনুই পনেরো ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়।