-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত বছরের ১১ সেপ্টেম্বর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এক অনুষ্ঠানে দুদকের কার্যালয়ে যান। সেখানে সাকিবকে শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। প্রাথমিকভাবে সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন সাকিব। তবে আনুষ্ঠানিকতা বাকি ছিল। অবশেষে ৫ মাস পর চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
সেপ্টেম্বরে সাকিব প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছিলেন, ‘আপনারা, বিশেষ করে আপনি (সাকিব) বাংলাদেশকে একটি বিশেষ মাত্রায় নিয়ে গেছেন। বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য আমরা গর্বিত। এছাড়া আপনি দেশের কোটি ক্তই তরুণ-তরুণীর আইকন। তাই আপনাকে দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হিসেবে তরুণদের মাঝে যাওয়ার অনুরোধ করছি।’
সেই প্রস্তাব সাদরে গ্রহণ করে সাকিব বলেছিলেন, 'দুর্নীতি দমন কমিশনের যেকোনো কর্মসূচিতে আমি আসবো। আমরা চাই দুর্নীতিমুক্ত একটি দেশ। আমরা যখন কোনো দেশের অভিবাসন দপ্তরে আমাদের পাসপোর্ট জমা দেবো, তখন তারা যেন মনে করে বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত এবং বিশ্বের রোল মডেল।’
মূলত দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন সাকিব।
[আরও পড়ুনঃ 




