-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৭ বলে দুই চারে ৮ রান করে শ্রেয়াশ গোপালের শিকার হন অ্যারন ফিঞ্চ। সেই ধাক্কা সহজেই সামাল দেন দেবদূত পাড়িক্কাল ও বিরাট কোহলি। আইপিএলে নিজের চতুর্থ ম্যাচে তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিতে দেবদূত খেলেন ৩৪ বল। ৪৫ বলে ৬৩ রান করে জফরা আর্চারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
ব্যাঙ্গালোরের কোহলি অবশেষে বড় ইনিংসের দেখা পেয়েছেন। ৫৩ বলে ৭২ রান করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও দুইটি ছক্কা। এবি ডি ভিলিয়ার্স অপরাজিত থাকেন ১০ বলে ১২ রান করে। এই ম্যাচে দেবদূত ও কোহলি গড়েছেন ৯৯ রানের জুটি।
ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পেয়েছে ৮ উইকেটের জয়। এবারের আসরে চতুর্থ ম্যাচে ব্যাঙ্গালোরের এইটি তৃতীয় জয়।
তার আগে নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করেছিল রাজস্থান রয়্যালস। দলটি টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দ্রুতই টপ অর্ডারের ব্যাটসম্যানদের হারায়। ৩১ রানে মধ্যেই বিদায় নেন স্টিভ স্মিথ (৫), সাঞ্জু স্যামসন (৪) ও জস বাটলার (২২)। দলীয় ৭০ বিদায় নেন রবিন উথাপ্পাও (১৭)।
রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন মহীপাল লমরর। ৩৯ বলে ৪৭ রান করেন তিনি। রাহুল তেভাটিয়া ১২ বলে ২৪ রানের ছোট ক্যামিও দেখান। তার ইনিংসে ছিল তিনটি ছক্কা। জফরা আর্চার করেন ১০ বলে ১৬ রান। তারা দুইজনেই অপরাজিত ছিলেন।
ব্যাঙ্গালোরের লেগ স্পিনার যুযবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে শিকার করেন তিনটি উইকেট। এছাড়া ইসুরু উদানা নেন দুইটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
রাজস্থান রয়্যালস ১৫৬/৬ (২০ ওভার)
লমরর ৪৭, তেভাটিয়া ২৪*, বাটলার ২২, উথাপ্পা ১৭, আর্চার ১৬;
চাহাল ৩/২৪, উদানা ২/৪১।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৫৮/২ (১৯.১ ওভার)
কোহলি ৭২, দেবদূত ৬৩;
আর্চার ১/১৮।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেটে জয়ী।