-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ছবিঃ এসিসি[/caption]
রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা ওভাল মাঠে ভারত নারী দলকে ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশ শিরোপা জিতে নেয়। দেশের ক্রিকেটের ইতিহাসে পরাশক্তি দলগুলোর অংশগ্রহণে আয়োজিত আসরে এটিই প্রথম ফাইনাল জয়। আর এমন অভূতপূর্ব সাফল্য দেশবাসীকে ঈদ উপহার হিসেবে উৎসর্গ করেছেন নারী টি-২০ দলের অধিনায়ক সালমা।
দেশের শীর্ষস্থানীয় জাতীয় সংবাদমাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমা বলেন, ‘আমরা একটা বড় শিরোপা জিতেছি। এটা খুবই আনন্দের ব্যাপার। এভাবে জিতব অনেকে বোধ হয় ভাবতেও পারেনি। কিন্তু সেই অভাবনীয় ঘটনাটাই আমরা ঘটিয়েছি। দেশবাসীকে এটা আমাদের ঈদ উপহার!’
এর আগে আরও ছয়টি এশিয়া কাপে অংশ নিয়েছেন এশিয়া অঞ্চলের নারীরা, যার প্রত্যেকবারই শিরোপা জয়ী দল ছিল ভারত। শুধু তা-ই নয়, গত ছয়টি আসরে একটি ম্যাচেও পরাজয়ের স্বাদ বরণ করতে হয়নি ভারতকে। সেই ভারতকে এবার দুই-দুইবার হারিয়ে শিরোপা জিতে নেওয়া তো বিশাল কিছুই!
সালমা জানান, ফাইনালে ভারত-বধের ব্যাপারটি তাদের মনে জেগেছিল এর আগে একবার তাদের বিপক্ষে জয় পেয়ে, ‘আমরা খেলোয়াড়েরা অনেক আশাবাদী ছিলাম। এই টুর্নামেন্টেই ওদের একবার হারিয়েছিলাম। আমাদের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি হয়েছিল।’
দেশ ছাড়ার আগে ফাইনালের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই ‘কঠিন প্রতিশ্রুতি’ তো পূরণ করেছেনই, জিতেছেন শিরোপাও! সালমা বলেন, ‘দেশ থেকে বলে এসেছিলাম, ফাইনাল খেলব। সেটা পেরেছি। ফাইনালে আমাদের কিন্তু হারানোর কিছু ছিল না। বরং ওদের হারানোর ছিল অনেক। ওরা সব সময়ই এশিয়া কাপ জিতে আসছে। ওরা অনেক চাপে ছিল, আমাদের কোনো চাপ ছিল না।’