-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেড় ঘন্টার কঠোর অনুশীলনের ফল কোহলি পেয়েছেন হাতেনাতেই[/caption]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলমান আসরে ব্যাট হাতে একেবারেই ছন্দে ছিলেন না কোহলি। চারদিক থেকে সমালোচনা কোহলিকে ক্রমেই গ্রাস করে ফেলছিল। অনেক সাবেক ক্রিকেটারই তো কোহলিকে বিশ্রামে যাওয়ার পরামর্শও দিয়েছিলেন। তবে সব সমালোচনাকে উপেক্ষা করে বৃহস্পতিবার রাতে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন বিরাট কোহলি।
গুজরাটের টাইটান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আটটি চার আর দুই ছক্কায় মাত্র ৫৪ বলে করেন ৭৩ রান। গুজরাটের বোলারদের ওপর চড়াও হওয়ার আগের দিন দলীয় অনুশীলনের ফাঁকে দেড় ঘণ্টার বিশেষ ব্যক্তিগত অনুশীলন করেন কোহলি। যার ফল পেলেন হাতেনাতেই।
ম্যাচসেরার পুরস্কার হাতে কোহলি জানান, “আমি সত্যিই কঠোর পরিশ্রম করেছি। গতকাল (বুধবার) নেটে দেড় ঘণ্টা আলাদা করে ব্যাটিং অনুশীলন করেছি। সেই কারণে ম্যাচে আমি খুব নির্ভার হয়ে খেলতে পেরেছি।”
বেশ লম্বা সময় ধরেই অফফর্মে ছিলেন কোহলি। আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর এতটা বাজে সময় আগে কখনও দেখতে হয়নি এই ব্যাটারের। নিজের বাজে পারফরম্যান্সের চেয়ে দলের জন্য অবদান রাখতে না পারার কষ্ট বেশি ভোগাচ্ছিল কোহলিকে। অবশেষে দলের জয়ে অবদান রাখতে পারায় স্বস্তি ঝরল কোহলির কন্ঠে।
তিনি বলেন, “এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার হতাশা ছিল যে দলের প্রয়োজনে আমি যথেষ্ট করতে পারছিলাম না। এটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। আমি কখনই ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে ভাবি না। দলের জন্য অবদান রাখতে না পারাটাই ছিল আমার কষ্ট। আজকের ম্যাচে অবশেষে আমি দলের জন্য ভূমিকা রাখতে পেরেছি। নিজেদের একটা ভালো জায়গায় নিতে পেরেছি।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 