-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফাইল ছবি[/caption]
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রাইম দোলেশ্বরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড। দোলেশ্বরের এমন সিদ্ধান্ত বোর্ডকে ১১ দল (একটি দল কম) নিয়ে ডিপিএল আয়োজনে বাধ্য করেছে।
তিনি বলেন, 'এই বিষয়টা আমরা টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি এবং ১১ দল নিয়েই সূচি করতে বাধ্য হয়েছি। আমাদের কাছে আর কোনো সুযোগ ছিল না। বোর্ডকে সিদ্ধান্তের জন্য দেওয়া হয়েছে, বোর্ড সিদ্ধান্ত নেবে। আইনি ব্যবস্থা নেওয়াসহ আমাদের টেকনিক্যাল বিষয়গুলো চলছে। শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা ভেবেই নেওয়া হবে।'
'এটা আমাদের জন্য একটু বিব্রতকর যে টুর্নামেন্ট শুরুর অল্প কিছু দিন আগে জেনেছি একটা দল অংশ নিচ্ছে না বাংলাদেশের প্রধান একটা লিগে। ইতোমধ্যে সিসিডিএম বৈঠক করেছে এবং তাদের ছাড়াই আমরা সূচি করতে বাধ্য হয়েছি। বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেবে।'
প্রাইম দোলেশ্বরের পক্ষ থেকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে গুঞ্জন রয়েছে, খেলোয়াড়দের সাথে বনিবনা না হওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
সুজন বলেন, 'তারা নির্দিষ্ট কোনো কারণ বলেনি। লিগে অংশ নিতে অপারগতা জানিয়েছে। (খেলোয়াড়দের নিয়ে অসন্তোষ) এটা বোর্ড ও ক্লাবের বিষয়। গভর্নিং বডি হিসেবে আমাদের কাছে বিষয়টি আসলে আমরা বিষয়টি দেখার চেষ্টা করি। এখনও সেভাবেই হচ্ছে। কিন্তু অংশ না নেওয়া পুরো অন্যরকম বিষয়। বাইলজ দেখে, বোর্ডের সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নিব।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 