-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
স্টিভ রোডস। ফাইল ছবি[/caption]
জিততে হলে বাংলাদেশকে রেকর্ড গড়া রান তুলতে হবে। সেটি সহজ নয়, এটি জানেন রোডসও। তবে তৃতীয় দিনের শেষ সেশনে দুই অপেনারের ব্যাটিং আশা জাগিয়েছে তাকে।
রোডস বলেন, ‘আজকে লিটন ও ইমরুল আমাদের দেখিয়েছে কিভাবে ব্যাট করা যায়। প্রথম ইনিংসে খুব ভালো করা দুই বোলারকে ওরা ভালোভাবেই সামলেছে। এই বোলারদের সামাল দিতে পারলে, রান করার অনেক উপায় নিশ্চিতভাবেই আছে।’
জয়ের ব্যাপারে এখনও বেশ আশাবাদী বাংলাদেশ দল, আর এর প্রমাণ ড্রেসিংরুমের পরিবেশ। রোডস জানান, ‘ড্রেসিং রুমে সবাই বেশ আত্মবিশ্বাসী। ওরা জানে, শেষ ইনিংসে ম্যাচের সর্বোচ্চ রান করতে হবে, যেটি খুব বেশি হয় না। তবে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে আমরা প্রস্তুত। আমি খুশি যে ইমরুল ও লিটন মোটামুটি একটি ভিত্তি দিতে পেরেছে। কাল আবার আমাদের ছুটতে হবে।’
এদিকে আগের দিন সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাতারা জানিয়েছিলেন, বাংলাদেশ ওয়ানডে মেজাজে ব্যাট করতে গিয়েই ভালো করতে পারেনি। যদিও রোডস চাতারার কথার সাথে জানালেন দ্বিমত, ‘আমার মনে হয় না ওরা জিম্বাবুয়ের বোলারদের হালকা ভাবে নিয়েছে বা আত্মতুষ্টিতে ভুগছিল। টেন্ডাই চাতারা কালকে বলেছেন, আমরা ওয়ানডের আবহে ব্যাট করেছি। কিন্তু পুরো সপ্তাহ ধরে আমরা অনুশীলন করেছি সাদা বলের শটগুলো দূরে ঠেলতে। কিন্তু প্রথম ইনিংসে আমরা দুর্ভাগ্যজনকভাবে কিছু আলগা শট খেলেছি।’
তবে ব্যাটিং ছাপিয়ে প্রশংসা পেতে পারে স্পিনারদের বোলিং। তাইজুল-মিরাজ-অপু প্রসঙ্গে কোচের ভাষ্য, ‘আমি ওদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এই ধরনের উইকেট নিজের রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ। ওরাও জানে, ওদের উচিত ছিল সুযোগ কাজে লাগিয়ে বড় রান করা। কিন্তু হয়নি। এরপরও তাইজুল ও অন্যদের দারুণ বোলিংয়ের সৌজন্যে এখনও আমরা ম্যাচে টিকে আছি।’





