-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সামনের প্রোটিয়াদের বিপক্ষে ভারতের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে সিরিজ। ঐ সিরিজকে সামনে রেখে পরিবার নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানোর উদ্দেশে শিখর ধাওয়ান হাজির হয়েছিলেন দুবাইয়ে। উদ্দেশ্য মূল দলের সাথে যোগ দিতে কানেক্টিং ফ্লাইট ধরা।
কিন্তু আকস্মিকভাবে ধাওয়ানকে এয়ারপোর্টে আটকে দেন জনপ্রিয় বিমান সংস্থা এমিরেটসের কর্মীরা। তারা ধাওয়ানের সন্তানের জন্ম নিবন্ধন সনদ দেখাতে বলেন। ধাওয়ান সেটি সাথে নেই জানিয়ে সহযোগিতা চাইলেও তার সাথে বিরূপ আচরণ চালিয়ে যান বিমানের কর্মীরা। এমনকি কয়েকজন কর্মী তার পরিবারের সাথে বাজে আচরণ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।
ধাওয়ান তাদের জানান, একই এয়ারলাইন্স সেবায় তারা মুম্বাই থেকে দুবাই এসেছেন এবং তখন এরকম কোনো পত্র দেখতে চাওয়া হয়নি। তবুও নমনীয় হননি ফ্লাইটের দায়িত্বরত কর্মীরা। শেষ পর্যন্ত ফ্লাইট ছেড়েই আসতে হয় ধাওয়ানের পরিবারকে। আর দলের সাথে যোগ দিয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ধাওয়ান নিজে।
এমন অদ্ভুত কাণ্ডের পর স্বভাবতই চুপ করে থাকেননি ভারতের অন্যতম এই সেরা ব্যাটসম্যান। টুইটারে পোস্ট দিয়ে সৃষ্টি করেছেন সমালোচনার তুফান। ভারতের বাঁহাতি এই তারকা ব্যাটসম্যান টুইট বার্তায় বলেন, 'চূড়ান্ত অপেশাদার ব্যবহার করেছে এমিরেটস। আমি এবং আমার পরিবার দক্ষিণ আফ্রিকাগামী এমিরেটস বিমানের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় একজন বিমানকর্মী এসে আমার স্ত্রী এবং বাচ্চাদের জন্মের প্রমাণপত্র দেখতে চান। আমাদের কাছে সেই সময় নথিগুলি ছিল না।'
ধাওয়ান আরও বলেন, 'আমার স্ত্রী এবং সন্তানরা এখন দুবাই বিমানবন্দরে নথিগুলির জন্য অপেক্ষা করছেন।'
সন্তানের জন্ম নিবন্ধন যদি সত্যিই জরুরী কিছু হয়ে থাকে তাহলে একই এয়ারলাইন্সের ফ্লাইটে মুম্বাই থেকে দুবাই আসার সময় কেন তা চাওয়া হল না- এই প্রশ্ন রেখেছেন ধাওয়ান।