-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টসে জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু স্কোরবোর্ডে কোন রান যোগ হবার আগেই ব্যক্তিগত শূণ্য রানে ড্রেসিংরুমে ফেরেন অধিনায়ক নিজেই, বুমরাহর বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে ৮৭ রান তুলে উসমান খাজা আর মার্কস স্টোয়নিস যখনই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই কেদার যাদবের ঘূর্ণিতে ভাঙ্গে এই জুটি।
স্টোয়নিস আউট হন ৩৭ রান করে। দেখে শুনে খেলে নিজের ফিফটি তুলে নিলেও ফিফটি পূর্ণ হবার পরপরই ফিরে যান খাজাও। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। মাঝে ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, নাথান কোল্টার-নাইলের ছোট ছোট অবদানে ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২৩৬/৭। শামি, বুমরাহ আর কূলদীপ নেন ২টি করে উইকেট।
জবাব দিতে নেমে ভারতের শুরুটাও তেমন ভাল হয়নি। দলীয় ৪ রানের মাথায় ব্যক্তিগত শূণ্য রানে ফিরে যান শিখর ধাওয়ান। এরপর অধিনায়ক বিরাট কোহলি আর সহ-অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় উইকেট জুটিতে তোলেন ৮০ রান। কোহলি ৪৫ বলে ৪৪ রান করে লেগ-স্পিনার অ্যাডাম জাম্পার শিকারে পরিণত হন। এরপর দ্রুত রোহিত আর রাইডু আউট হলে ১ উইকেটে ৮০ থেকে ৪ উইকেটে ৯৯ রানে পরিণত হয় ভারতের স্কোরকার্ড।
কিন্তু এরপর ধোনি আর কেদার যাদবের ঠান্ডা মাথার ১৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে আর কোন উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। ধোনি অপরাজিত থাকেন ৫৯ রানে, আর কেদার যাদব অপরাজিত থাকেন ৮১ রানে। নাথান কোল্টার-নাইল ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ মার্চ, নাগপুরে।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
অস্ট্রেলিয়া- ২৩৬/৭ (খাজা ৫০, ম্যাক্সওয়েল ৪০, ক্যারি ৩৬)
শামি- ২/৪৪, বুমরাহ- ২/৬০, কূলদীপ ২/৪৬
ভারত ২৪০/৪ ( কেদার ৮১*, ধোনি ৫৯*)
কোল্টার-নাইল- ২/৪৬, জাম্পা- ২/৪৯