-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৬ সালে টি-২০ ক্রিকেটের জগতে পা দেন নাহিদুল। শুরুর দিকে ব্যাটসম্যান হিসেবে পরিচয় থাকলেও নিজের কার্যকরী অফস্পিন দিয়ে তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন আস্থাভাজন অলরাউন্ডার। ৫৫ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে হাত ঘুরিয়েছেন ৪৫ ইনিংসে। ২০.১৬ গড়ে শিকার করেছেন ৩৬ উইকেট। ৫.৮১ ইকোনমি প্রমাণ করে তার নিয়ন্ত্রিত বোলিং করার সামর্থ্য।
এবারের বিপিএলের প্রথম দুই ম্যাচেই নাহিদুল ছিলেন দুর্দান্ত। প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২০ রানে নেন দুই উইকেট। সর্বশেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে আরো ভয়ঙ্কর হয়ে উঠেন তিনি। তার দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হাঁসফাঁস করে ফরচুন বরিশালের ব্যাটসম্যানরা।
সৈকত আলী,
২০২০ সালে আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ কাপে নাহিদুল ছিলেন দারুণ। গাজী গ্রুপ চট্টগ্রামের সবচেয়ে মিতব্যয়ী বোলার ছিলেন তিনি। ১১ ইনিংসে ৩৬ ওভার বল করে ওভারপ্রতি রান দিয়েছেন গড়ে ৬.০৫ করে। শিকার করেছিলেন ১০ উইকেট।
নাহিদুলের বড় একটি বিশেষত্ব হল নতুন বলে বোলিং করতে পারার দক্ষতা। স্পিনার হয়ে পাওয়ারপ্লেতে বল করতে হলে চাই সাহস। ঝুঁকির এ কাজ নাহিদুল করেন হরহামেশাই। বেশিরভাগ সময়েই লড়াইটায় জিতে যান তিনি, করেন পরিকল্পনার সুনিপুণ বাস্তবায়ন।
বঙ্গবন্ধু টি-২০ কাপে তার শিকার করা দশ উইকেটের সবকটিই এসেছে পাওয়ারপ্লেতে। ফাইনালে পাওয়ারপ্লেতে তিন ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন তিনি, ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরিয়েছিলেন জহুরুল ইসলামকে এ বিপিএলেও নিয়মিত নতুন বল হাতে দারুণ বল করছেন তিনি। দুই ম্যাচ মিলিয়ে পাওয়ারপ্লেতে নাহিদুল বল করেছেন পাঁচ ওভার। তাতে মাত্র বিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি।
লিস্ট এ ক্রিকেটেও নাহিদুল বেশ ইকোনমিক্যাল। ৭৮ ইনিংসে ৪.৩০ ইকোনমিতে এখন পর্যন্ত শিকার করেছেন ৬৩ উইকেট।
গুড ও ফুল লেংথে নিয়মিত বল করে যেতে পারেন তিনি। খুব বড় টার্ন না পেলেও তার অফব্রেক বল খেলতে বেশ বেগ পোহাতে হয় বামহাতিদের। ফ্লাইটের বৈচিত্র্য এনে চেষ্টা করেন ব্যাটসম্যানকে ডাউন দ্যা উইকেটে খেলার জন্য প্রলুব্ধ করতে। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানকে বেঁধে রেখে তাকে ঝুঁকি নিতে বাধ্য করান তিনি, তাতেই মিলে সাফল্য।
তবে নাহিদুলের ব্যাটসম্যান সত্তাটাও আড়াল করে দিলে চলবে না। প্রথম ম্যাচেই সিলেট সানরাইজার্সের বিপক্ষে খেলেন ১৬ রানের ইনিংস। লো-স্কোরিং ঐ ম্যাচে সেই ১৬ রানের মূল্য ছিল অনেক। টি-২০ তে ৩৬ ইনিংসে ১৫.৯৬ গড়ে সংগ্রহ ৪১৫ রান, স্ট্রাইক রেট ১২০।
সব মিলিয়ে টি-২০ ক্রিকেটের জন্য দারুণ এক প্যাকেজ হয়ে উঠেছেন নাহিদুল। দেশের ক্রিকেটের অভিজ্ঞ কোচ সালাহউদ্দিনের সান্নিধ্যে আছেন দীর্ঘদিন। বর্তমান দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং বঙ্গবন্ধু টি-২০ কাপে গাজী গ্রুপ চট্টগ্রামেরও কোচ ছিলেন সালাহউদ্দিন। বয়স ২৮ পার হলেও এখনো ফুরিয়ে যায়নি সময়, সম্ভাবনার দুয়ারে কড়া নেড়ে গেলে নিকটেই ধরা দিতে পারে দারুণ কিছু।





