-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অ্যালান ডোনাল্ড মনে করেন গতানুগতিক ক্রিকেট থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের। ডোনাল্ড বলেন, "সাফল্য পেতে হলে আপনাকে অবশ্যই মুখস্ত ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। মাঠে আপনাকে সব সময় নতুন কিছু চিন্তা করতে হবে। বোলিং করতে হবে বুদ্ধি খাটিয়ে।"
পেসারদের মধ্যে সমন্বয় ও আলোচনা প্রয়োজন বলে মনে করেন তিনি। আলোচনা করে মাঠে সব সময় জুটি ভাঙার পরিকল্পনা করতে হবে বলে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, "জুটি কি করে ভাঙা যায় তা নিয়ে চিন্তা করতে থাকতাম। নিজেরা আলোচনা করতাম। আমি আপনাদের (বাংলাদেশের) বোলারদের মধ্যে আলোচনা করতে দেখিনি।"
ডোনাল্ড মনে করেন ব্যাটসম্যানকে কখনোই নির্ভার হতে দেওয়া যাবে না। ফিল্ডিংয়ের পরিবর্তন, বোলিংয়ে দুই প্রান্ত থেকেই রিভার্স সুইং- নানাভাবে চাপ সৃষ্টি করতে হবে ব্যাটসম্যানের ওপর। এমনভাবে বোলিং করতে হবে যেন প্রতিটি বল মোকাবেলার আগে ভাবতে হয় ব্যাটসম্যানকে। ডোনাল্ড বলেন, "বোলার কী করতে যাচ্ছে, ফিল্ডিং থেকে যেন কোনোভাবেই ব্যাটসম্যান আগে ধারণা না পায়। আপনাকে সব সময় ব্যাটসম্যানকে দ্বিধায় রাখার চেষ্টা করতে হবে।”
দুই দিক থেকে রিভার্স সুইং, দুই প্রান্ত থেকে দুই লেন্থের ডেলিভারি কিংবা একের পর এক অসাধারণ বাউন্সার- নানাভাবে চেষ্টা করতে হবে জুটি ভাঙার। বাংলাদেশের পেসারদের গতিও বেশি ছিল না বলে মনে করেন তিনি। বড় জুটি ভাঙতে সৃজনশীল কিছু করার তৎপরতাও বাংলাদেশের বোলারদের মাঝে লক্ষ্য করেননি ডোনাল্ড।