-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পারভেজ হোসেন ইমন[/caption]
সিলেট অ্যাকাডেমি মাঠে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুব। বোলিং নেওয়াটা যে ভুল সিদ্ধান্ত ছিল তা ভুল প্রমাণ করেন শুরুতেই। দলীয় ২১ ও ৩১ রানের মাথায় এনামুল হক বিজয় ও মাইশুকুর রহমানকে সাজঘরে পাঠায় উত্তরাঞ্চল।
তৌহিদ হৃদয় ও পিনাক ঘোষ মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। সেই চেষ্টায় সফলও হন এই জুটি। তৃতীয় উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন তাঁরা। ৭৬ বলে ৪৭ রান করা পিনাক ঘোষকে ফেরান নাঈম। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণাঞ্চল।
দলের হয়ে একমাত্র অর্ধশতক হাঁকান তৌহিদ। তাঁর করা ৫৫ রান ব্যতীত শেখ মেহেদী ও ফরহাদ রেজা ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় বড় স্কোর তুলত পারেনি দক্ষিণাঞ্চল। ফলে ১৬২ রানেই থামতে হয় তাঁদের। উত্তরাঞ্চলের হয়ে তিনটি উইকেট করে উইকেট পেয়েছেন সানজামুল ও শফিকুল।
জবাবে ছোটো লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। যদিও দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরেন তানজিদ তামিম। তবে অভিজ্ঞ নাঈম ইসলামের সঙ্গ পেয়ে বেশি বেগ পোহাতে হয়নি বিসিবি উত্তরাঞ্চলকে।
[caption id="attachment_186152" align="aligncenter" width="618"]
নাঈম ইসলাম[/caption]
প্রতিপক্ষ দলে জাতীয় দলের হয়ে খেলা মুস্তাফিজ, নাসুম, শেখ মেহেদী, কামরুল থাকলেও খুব একটা লাভ হয়নি দক্ষিণাঞ্চলের। নাঈমের সঙ্গে ৯১ রানের জুটি গড়ার পর সাজঘরে ফিরেন ইমন। ৫৪ বলে ৫৪ রান করে কামরুলের বলে আউট হন ইমন।
অবশ্য পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি উত্তরাঞ্চলকে। ইমনের পর ফিফটির দেখা পান অভিজ্ঞ নাঈমও। তাঁর করা অপরাজিত ৬৬ রান ও মার্শালের অপরাজিত ৩২ রানে ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় উত্তরাঞ্চল।
উইকেট না পেলেও কিপ্টে ছিলেন মুস্তাফিজুর রহমান। ৭ ওভার বোলিং করে ২১ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার।
সংক্ষিপ্ত স্কোর -
দক্ষিণাঞ্চল ১৬২ (ওভার ৪২.৪)
তৌহিদ হৃদয় ৪৪, পিনাক ৪৭ : শফিকুল ৩-২৯
উত্তরাঞ্চল ১৬৩-২ (ওভার ৩১)
নাঈম ৬৬*, ইমন ৫৪ : শেখ মেহেদী ১-১৩