-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কোরি নিউজিল্যান্ডের এক সম্ভাবনাময় অলরাউন্ডার। মাত্র ৩৬ বলে শতক হাঁকিয়ে ওয়ানডেতে আফ্রিদির ৩৭ বলে শতক হাঁকানোর দ্রুততম রেকর্ডটি ভেঙেছিলেন তিনি। অবশ্য দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স পরে ৩১ বলে শতক হাঁকিয়ে রেকর্ডটি নিজের করে নেন, যা এখনো অক্ষুণ্ণ আছে।
চোটে পড়ে দলে জায়গা হারান কোরি। তারপর সুযোগ পেলেও আর সেভাবে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। জেমস নিশাম, কলিন ডি গ্রান্ডহোমদের মতো অলরাউন্ডাররা দলে নিয়মিত পারফর্ম করার ফলে কোরির আর ফেরা হয়ে ওঠেনি। ২০১৮ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছিলেন তিনি।
কোরির স্ত্রী ম্যারি শ্যামবার্গার আমেরিকান এবং কোভিড-১৯ এর সময়টাতে স্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের টেক্সাসেই অবস্থান করেছেন এই ক্রিকেটার। ২০২২ সাল থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ইউএস মেজর লিগে খেলার জন্য আলোচনায় অনেকটা এগিয়েছেন কোরি। উল্লেখ্য, এটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
ক্রিকেটে ভালো করার জন্য বেশ বড় পরিকল্পনা নিয়েই এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ক্রিকেট খুব একটা জনপ্রিয় না হওয়ায় অন্যান্য দেশের ক্রিকেটারদের জাতীয় দলে খেলার সুযোগ দিতে মুখিয়ে আছে তারা। তবে তারজন্য সেসব ক্রিকেটারদের তিন বছর যুক্তরাষ্ট্রে থাকতে এবং ঘরোয়া ক্রিকেটও খেলতে হবে।
কোরির আগে যুক্তরাষ্ট্রের পক্ষে খেলার কথা জানিয়েছেন সামি আসলাম। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজ অ্যাকাউন্টে পোস্ট দিয়েও সামি ব্যাপারটি নিশ্চিত করেছেন। তাছাড়া নিউজিল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার লিয়াম প্লাঙ্কেটেরও যুক্তরাষ্ট্রের পক্ষে খেলার গুঞ্জন শোনা গিয়েছে। প্লাঙ্কেটের স্ত্রীও আমেরিকান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 