-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পল নিক্সন। ফাইল ছবি[/caption]
বিপিএলের সপ্তম আসরের মত অষ্টম আসরেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে কোচিং করাচ্ছিলেন পল নিক্সন। তবে দলের চারটি ম্যাচ শেষে তাকে ফিরে যেতে হয়েছে লিস্টারশায়ারে। যাওয়ার আগে দল গুছিয়ে গেছেন নিজের পছন্দ অনুযায়ী।
তাতে দলও পাচ্ছে সাফল্যের দেখা। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে চ্যালেঞ্জার্সরা জয় পেয়েছে ৩টি ম্যাচে। নিক্সনবিহীন প্রথম জয়টি তাকেই উৎসর্গ করেছে দল।
সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২০২ রান জড়ো করা চট্টগ্রাম আসরের প্রথম দুইশ পার করা স্কোরের দিনে জয় পেয়েছে ১৬ রানের ব্যবধানে। ম্যাচ শেষে দলটি জানায়, 'ধন্যবাদ পল নিক্সন, আমাদের সাথে থাকার জন্য, নতুন করে ভাবতে শেখানোর জন্য। লিস্টারশায়ারের ডাকে হঠাৎ চলে যেতে হলেও, জানি, দূরে থেকেও পাশে আছেন, থাকবেন। এই জয় তাই আপনার জন্য। শারীরিকভাবে না থেকেও পল নিক্সন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গেই থাকবেন।'
[caption id="attachment_190224" align="aligncenter" width="960"]
নিক্সন চলে যাওয়ায় চট্টগ্রামের প্রধান কোচের দায়িত্ব এখন শন টেইট। ফাইল ছবি[/caption]
বিদায়বেলায় দলের উদ্দেশে নিক্সন বলেন, ‘দায়িত্বটা এমনভাবে পালন করা উচিত যেন দল একটা কোম্পানি। দলের প্রতিটি সদস্য একেকজন নির্বাহী পরিচালক। প্রতিটি সদস্য নিজের জায়গা থেকে নিজের কাজটা গুরুত্বের সাথে করবে। মনে রাখতে হবে এটা নিজের কাজ।'
নিক্সন আরও বলেন, 'এখানে আসতে দেয়ার জন্য, অনেক মানুষের সাথে মেশার সুযোগ করে দেওয়ার জন্য লিস্টারশায়ারকে ধন্যবাদ। আমার জন্য সবচেয়ে আনন্দের বিষয় হল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরিবারটা ছিল দুর্দান্ত। চমৎকার কিছু খেলোয়াড় রয়েছে এ দলে। কর্মকর্তারাও দারুণ।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 