-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
২০১৭ সালে বাংলাদেশ দলের জার্সি গায়ে চাপান সাইফউদ্দিন। লাল-সবুজের প্রতিনিধি হিসেবে ২২টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সেখানে ব্যাটিংয়ের থেকে বল হাতেই বেশি উজ্জ্বল ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে বর্তমানে বাইশ গজে তার যে পারফরম্যান্স, তাতে সন্তুষ্ট হতে পারছেন না নিজেই। এজন্য আরও বেশি পরিশ্রম করতে চান সাইফউদ্দিন।
এ প্রসঙ্গে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফউদ্দিন বলেন, ‘আমি আগে থেকে একটা কথা বলছি। খেলোয়াড় যখন হয়েছি, এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। এভারেজ বা নরমাল কোনো খেলোয়াড় হলে এক দুই বছর স্ট্রাগল করতে পারব, তারপর হয়তো পারব না। সেটা ঘরোয়া হোক আর আন্তর্জাতিক হোক। আমি নিজেকে ঐভাবে তৈরি করি বা চেষ্টা করি।’
বোলিং নিয়ে আরো কাজ করতে চান সাইফউদ্দিন। তবে প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের পর্যায়ে যাওয়া যে সম্ভব নয় সেটিও মনে করিয়ে দিলেন, ‘আমি চাইলেই এখন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক বা আরও যারা আছে, বুমরাহ যারা আছে ১৪০-১৪৫ কি:মি: (প্রতি ঘণ্টায় বল করতে) পারব না। কারণ আমরা জাতিগতভাবে অতটা শক্তিশালী না প্লাস উচ্চতা বা গঠনেও ওইরকম না।’
‘তো চেষ্টা করি আমি আমার ১৩০, ১৩২, ১৩৫ (কি:মি:) এই পেসের ভেতরে যতটা ভ্যারিয়েশন আনা যায় নতুন বলে হোক, স্লগে হোক সবসময়। অনেক সময় সফল হই, অনেক সময় হই না। আমার চেষ্টা থাকে যেখানে অধিনায়ক নিয়ে আনে, সেখানে ভালো করার চেষ্টা করি।’- সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 