-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

যদিও ম্যাচের শুরুর দিকে এই গেইলের ক্যাচ তালুবন্দী করার সুযোগ মিস করেছিলেন সাকিব। ৩০ গজের ভেতরে গেইলের ব্যাট থেকে আসা জোরালো শট হাত থেকে ফসকে যায় সাকিবের। আর ঢাকার অধিনায়কের মতে, সেটিই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে ঢাকাকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেন, ‘আমার ক্যাচ মিস... যদি ওই সময় ক্যাচটা ধরে নিতে পারতাম, রানটা ১৩০-১৪০ এর বেশি হতো না। উইকেটটা ব্যাটিংয়ের জন্য অতো সহজ ছিলো না। আমাদের বিশ্বাস ছিলো, যদি ওরা ১৫০-১৬০ করে তাহলে সম্ভব হবে। কারণ ওদের বোলিং আক্রমণটা অতো ভীতিকর ছিলো না।’
গেইলকে বধ করতে না পারার পেছনে ভালো বোলিং করতে না পারাকে দায়ী করছেন সাকিব, 'আমরা বোলিংটা ওভাবে ভালো করতে পারিনি। গেইলের ক্ষেত্রে মনে হয় আমরা ভালো জায়গায় যথেষ্ট বল করতে পারিনি। হয়তো বা আরও এক-দুইটা সুযোগ পেলে কিছু করতে পারতাম। কিন্ত সুযোগটা আর আসেনি।'
দলের সেরা বোলার হয়েও সাকিব এই রংপুরের ইনিংসের মাঝামাঝি বল হাতে নেননি। একদম শেষে বল করতে গিয়ে শিকার হয়েছেন গেইলের মারকুটে ব্যাটিংয়ের। এ প্রসঙ্গে সাকিব বলেন, 'গেইল আউট হলে অবশ্যই বল করতে পারতাম। গেইল যতক্ষণ ছিল ওই সময় আমার বল করা কঠিন। যেহেতু বাঁহাতি স্পিনার আমি, ওর অন্য খুব সহজ। সেজন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, যেটা আমার করতেই হতো।'
তবে অনেকেই হারের পেছনে দায়ী করছেন সাকিবের টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তকে। পিচ রিপোর্টে বিশ্লেষকরা আগে ব্যাটিং করাকেই সুবিধাজনক বলে আখ্যা দিচ্ছিলেন। আগে বোলিং করার কারণ হিসেবে ঢাকার অধিনায়ক বলেন, 'শিশির একটা কারণ ছিল। আর ওই সময়ে ক্যাচ ধরতে পারলে ওদের রান ১৪০-১৩০ বেশি হতো না। কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য অতটা সহজ ছিল না। যেহেতু আমরা অনেক ব্যাটসম্যান নিয়ে খেলেছি, আর ওদের বোলিংকে খুব ভালো মনে করিনি, আমাদের বিশ্বাস ছিল ১৫০-১৬০ পর্যন্ত রান আমরা তাড়া করতে পারব।'