-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রিকেটার সাকিব আল হাসান। ফাইল ছবি[/caption]
মাশরাফির ক্রিকেট ক্যারিয়ার শেষদিকে থাকলেও সাকিব অবলীলায় খেলে যেতে পারবেন আরও কয়েকটি বছর। জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণের বিষয়টি তাই জাগিয়েছিল বিস্ময়। সাধারণত ক্রিকেট থেকে অবসরের পরেই রাজনীতির দিকে ঝুঁকে থাকেন উপমহাদেশের ক্রিকেটাররা।
তবে বিস্ময় সৃষ্টি করলেও এবার সাকিব জানিয়েছেন, প্রচার হওয়া খবর অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করছেন না তিনি।
শনিবার রাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে সাকিব জানান, নির্বাচন করার সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। এর আগে মাগুরা-১ আসন থেকে সাকিবের নির্বাচন করার কথা উঠেছিল। এমনকি রবিবার (১০ নভেম্বর) সাকিব ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নও নেওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এগারতম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থী বাছাইয়ে মনোনয়নপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ।
এর আগে দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের খবরে বলা হয়, রবিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়ন ফরম কিনতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে যাবেন মাশরাফি ও সাকিব- এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এ নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মাশরাফির নির্বাচনে দাঁড়ানো নিয়ে নিশ্চয়তা দিতে পারলেও সাকিবের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। শেষ পর্যন্ত সাকিব নিজের সিদ্ধান্ত বদল করে নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা থেকেই সরে এসেছেন।
দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলোকে সাকিব বলেন, 'আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। নির্বাচন করব না।’
যদিও কেন করার সিদ্ধান্ত নিয়েও সেটি পরিবর্তন, সাকিব সেটি জানাননি।
মাশরাফি ও সাকিব দেশের ক্রিকেট অঙ্গনের জনপ্রিয় মুখ হওয়ায় রাজনীতির মাঠেও তারা অনেক সময় থেকেছেন আলোচনার বিষয়বস্তু হয়ে। সাকিব অংশ না নিলেও জাতীয় নির্বাচনে অংশ নিতে যাওয়া মাশরাফি এখন থেকে আরও বেশি মাত্রায় পরিণত হবেন আলোচনার বিষয়ে।