-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ টেস্ট দলে একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাহাদাত। খেলেছেন সীমিত ওভারেও। নানা কুকীর্তিতে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন। ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে সতীর্থকে লাঞ্ছিত করে ৫ বছরের নিষেধাজ্ঞা পান। শাহাদাতের সেই নিষেধাজ্ঞা এখনো চলছে।
সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য অর্থাভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান শাহাদাত। বোর্ডের কাছে আবেদনের পাশাপাশি বার্তা দিয়েছিলেন গণমাধ্যমকেও। মানবিক দিক বিবেচনায় শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন মঞ্জুর হচ্ছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, শাহাদাতের শাস্তি মওকুফের জন্য সংশ্লিষ্টদের কাছে সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, 'এনসিএল চলাকালীন সময়ে রাজিব শৃঙ্খলা ভঙ্গ করেছিল। এরপর ডিসিপ্লিন বোর্ড তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে। কিছুদিন আগে নিষেধাজ্ঞা মওকুফের জন্য ব্যক্তিগতভাবে ফোন করেছে, চিঠিও দিয়েছে; গণমাধ্যমেও দেখেছি। যেহেতু ও পারিবারিকভাবে সমস্যায় পড়েছে, ওর আম্মার ক্যান্সার হয়েছে আর ও ক্রিকেটে ফিরতে পারছে না... আমরা কয়েকজন পরিচালক আলোচনা করেছি, ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের সাথেও। ওরা ইতিবাচক। আশা করছি ইতিবাচক কিছু আসবে।'
আকরাম আরও বলেন, 'বোর্ড সভাপতিকে জানিয়েছি, তিনিও শাস্তি মওকুফের ব্যাপারে ইতিবাচক আছেন। ও যেন এবারের এনসিএলে খেলতে পারে সেই আশা করছি।'
বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার নেতিবাচক কারণে বারবার খবরে এসেছিলেন, তাদের মধ্যে উপরের দিকেই থাকবে শাহাদাত হোসেন রাজিবের নাম। মা ক্যান্সার আক্রান্ত হওয়ায় অনুতপ্ত শাহাদাত ফের ফিরতে চান ক্রিকেটে।




