-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ মহসিন। টস জিতে বোলিংয়ের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ দল। শুরুতেই নভীনকে মাত্র ৫ রানে আউট করে বাংলাদেশ। রাজুর সঙ্গে কিছুটা হাল ধরার চেষ্টা করেন ওপেনার দিগান। ব্যক্তিগত ৭ রানে স্বপনের বলে ক্যাচ আউটের স্বীকার হন রাজু।
দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন দিগান। শেষদিকে বিপিনের অপরাজিত ১৬ এবং মাগারের অপরাজিত ৯ রানে তিন উইকেটে ৭৮ রান সংগ্রহ করে নেপাল দল। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান স্বপন ও মোর্শেদ।
নেপালের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন বাংলাদেশের দুই ওপেনার মিঠু ও রিপন। এইদিন ব্যাট হাতে ওপেনিং করেননি অধিনায়ক মহসিন। ব্যক্তিগত ৯ রান করে শ্রেষ্ঠর বলে আউট হন রিপন। মাত্র ৫ রান করে আউট হন উজ্জল। দলের দুই ব্যাটসম্যান দ্রুত আউট হলেও একপাশ থেকে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন ওপেনার মিঠু।
শেষ পর্যন্ত মিঠুর অপরাজিত ৪৪ ও সাজ্জাদের অপরাজিত ১৬ রানে ভর করে ৮ উইকেট হাতে রেখে জয়ের দুয়ারে পৌঁছে যায় বাংলাদেশ। নেপালের হয়ে একটি করে উইকেট লাভ করেন শ্রেষ্ঠ ও বিশু। এই জয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। আগামী ১০ এপ্রিল গান্ধী পার্কে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
আগামীকাল নেপাল এবং ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট দল। এর আগে প্রথম ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
নেপাল ৭৮/৩
দিগান ৩৪, বিপিন ১৬*: স্বপন ১-৭
বাংলাদেশ ৭৯/২
মিঠু ৪৪*, সাজ্জাদ ১৬*: বিশু ১-১৬
ফলাফলঃ ৮ উইকেটে জয়ী বাংলাদেশ।
ম্যাচ সেরাঃ মিঠু।