-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে পিছিয়ে নেই এনামুল হক বিজয়ের দল প্রাইম ব্যাংক। দারুণ খেলে লিগের প্রথম পর্ব শেষ করেছে তারা।এবার লক্ষ্য শিরোপা জয় করা। শিরোপা জিততে চেষ্টার কমতি রাখছে না প্রাইম ব্যাংক। প্রথম পর্বে দারুণ খেলা দলটি চাইবেই সুপার লিগে ভালো করতে।
তাই তো ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান নামান ওঝাকে দলে নিয়েছে প্রাইম ব্যাংক। সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে প্রাইম ব্যাংক। সুপার লিগের প্রথম ম্যাচেই নামান ওঝাকে একাদশে দেখার জোর সম্ভবনা রয়েছে। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও ভারতের ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছেন তিনি।
আইপিএলে ১১৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নামানের। ১১৩ ম্যাচে রান করেছেন ১৫৫৪। ব্যাটিং গড় ২০.৭২ ও স্ট্রাইক রেট ১১৮.৩৫। ভারতের জার্সি গায়ে মাত্র একটি ওয়ানডে ও টেস্ট এবং দুইটি টি-টোয়েন্টি খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সবমিলিয়ে ১৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নামান ওঝার।
‘লিস্ট এ’ ক্রিকেটেও মোটামুটি সফল নামান। খেলেছেন ১৩৩টি ম্যাচ, রান করেছেন ৩৯৩৩। উইকেটের পেছনে ধরেছেন ১৫৪টি ক্যাচ ও ৪৩টি স্ট্যাম্পিং। এইদিকে সুপার লিগে ভালো করতে পিছিয়ে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবও। শেখ জামাল দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কান ওপেনার দিলশান মুনাভিরাকে। জাতীয় দলের পাশাপাশি বিপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে দিলশানের।
পয়েন্ট টেবিলের সবার উপরে থেকে সুপার লিগ শুরু করবে লিজেন্ডস অব রুপগঞ্জ। ১১ ম্যাচে ১০ জয় নিয়ে সবার উপরে রয়েছে মুমিনুল-নাঈম ইসলামরা। একাধিক তারকা ক্রিকেটার নিয়েও পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আবাহনী লিমিটেড। তবে শিরোপা জয়ের দৌড়ে পিছিয়ে নেই সাব্বির, মিরাজ, মাশরাফিরাও।