-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার (১২ জানুয়ারি) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এসএম সুলতান একাদশের মুখোমুখি হয় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে এসএম সুলতান একাদশ। দলের পক্ষে ২৫ রান করেন মোহাম্মদ আশরাফুল।
জবাবে ব্যাট করতে নেমে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ একাদশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান জড়ো করে। ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন জাতীয় দলের তারকা সাব্বির রহমান। তবে মাত্র ৮ রানের জন্য অর্ধশতক হাতছাড়ার আক্ষেপ নিয়ে ৪২ রান করে সাজঘরে ফেরেন। শেষপর্যন্ত অল্পের জন্য জয়ের দেখা পায়নি সাব্বিরদের দল।
বল হাতেও ভালো করেছেন আশরাফুল। জাতীয় দলের সাবেক অধিনায়ক টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচেও মেডেন ওভার করেন।
ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। মাশরাফি বিন মুর্তজা ছাড়াও মাঠে উপস্থিত ছিলেন সিআইডির উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ। টুর্নামেন্টে অংশ নিয়েছিল মত ৫টি দল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 