-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
২০১২ সালের মে মাসে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ইংলিশ কোচ পাইবাস। সে যাত্রায় সাড়ে চার মাস প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
খেলোয়াড়দের আটপৌরে চলাফেরার বিরোধী চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর বাংলাদেশ দলের জন্য কড়া মেজাজের একজন কোচই হয়ত খুঁজছিল বিসিবি। তাই শেষপর্যন্ত দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বেছে নিয়েছে পাইবাসকেই, যিনি এর আগে আলোচনায় এসেছিলেন খেলোয়াড়দের উপর কড়াকড়ি আরোপ করে। বিশ্বস্ত সূত্রের খবর, শীঘ্রই বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করবেন পাইবাস।
৬ বছর আগে বাংলাদেশের কোচ হিসেবে কাজ করেছিলেন এই ইংলিশ বংশোদ্ভূত জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব। সেবার অবশ্য তার কাজের মেয়াদ ছিল মাত্র চার মাস। প্রধান কোচ হিসেবে দলের পরিচালনার চাবি পুরোপুরি নিজের হাতে রাখতে চেয়েছিলেন এই কোচ। সেই প্রস্তাবে সম্মত হয়নি বোর্ড। আনুষ্ঠানিক বিদায়ও নেননি। ছুটি কাটানোর এক পর্যায়ে জানিয়েছিলেন, আর ফিরছেন না বাংলাদেশে।
সেই পাইবাস বাংলাদেশে ফিরলে অন্তত অসন্তুষ্টি থাকবে না- এটুকু বলা যায় নিশ্চিত করেই। 