-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
জিম্বাবুয়ে ক্রিকেটের আগের দাপট এখন নেই। পিছিয়ে পড়া দলটি জায়গা করতে পারে না বিশ্বকাপেও। স্বভাবতই যেকোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলা হলে জিম্বাবুয়েকে দুর্বল প্রতিপক্ষ হিসেবেই দেখা হয়।
কিন্তু তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের চোখ ধাঁধানো পারফরম্যান্স ভড়কে দিয়েছে পাকিস্তানের সমর্থকদের। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে একদিনের ক্রিকেটে হারের স্বাদ দেওয়া জিম্বাবুয়ানরা টি-টোয়েন্টি সিরিজ জিততে চায়।
সীমিত ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা বলেন, 'পাকিস্তানে আসার পর আমরা যতটা সম্ভব ম্যাচ জিততে চেয়েছি। কোন ফরম্যাটে খেলছি সেটি বিষয় নয়, আমরা সেই ব্র্যান্ড ক্রিকেট খেলতে চাই যা আমাদের ম্যাচ জেতাবে। এটাই আমাদের মানসিকতা।'
চিবাবা বলেন, 'সর্বশেষ যে ম্যাচটা আমরা জিতলাম, সেই ম্যাচে আমরাই সেরা দল ছিলাম। আমরা সেই বিশ্বাসও রেখেছি। এখন সেই বিশ্বাস মাঠে ফলপ্রসূ করার দায়িত্ব আমাদের, যদি প্রত্যাশিত ফলাফলটা পেতে চাই। আমরা সত্যি বিশ্বাস করি আমরা একটি ভালো দল, এবং টি-টোয়েন্টি সিরিজ জয়ের সামর্থ্য রাখি।'
৭ নভেম্বর থেকে শুরু হবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ৮ ও ১০ নভেম্বর। ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচও অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




