-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উন্মুক্ত চাঁদ ও সামি আসলাম। ফাইল ছবি[/caption]
ভারতকে যুব বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ জিতিয়েছিলেন উন্মুখ। যদিও একসময় হারিয়ে গেছেন শীর্ষ পর্যায় থেকে। সামি দাবি করেছিলেন, পাকিস্তান ও ভারতের এক ঝাঁক ক্রিকেটার যুক্তরাষ্ট্রে ক্রিকেট ক্যারিয়ার গড়ার জন্য পাড়ি জমিয়েছেন। সেই তালিকায় নাকি আছে উন্মুক্তের নামও।
তবে উন্মুক্ত সেই দাবি উড়িয়ে দিয়েছেন। উন্মুক্তকে নিয়ে সামি মন্তব্য করার পর হইচই পড়ে গিয়েছিল ভারতের ক্রিকেট অঙ্গনে। উন্মুখ নিজে মুখ খোলায় এবার সামির দাবি মিথ্যাচার বলে প্রচার পাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে। উন্মুক্ত জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে গেলেও ক্রিকেট ক্যারিয়ার গড়ার উদ্দেশে যাননি।
তার ভাষায়, 'আমেরিকায় গিয়েছিলাম আমার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, ব্যাট-বল নিয়েও সামান্য অনুশীলন করতেও নেমে পড়েছিলাম। কিন্তু কোনো লিগের সঙ্গে সই করিনি। এটা শুধুমাত্র অবসরকালীন সফর ছাড়া আর কিছু নয়।'
সামির দাবি ছিল, উন্মুক্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগে চুক্তি করেছেন। এসব লিগে খেলতে হলে জাতীয় দলে খেলার সুযোগ বিসর্জন দিতে হয়। অথচ ২৮ বছর বয়সী উন্মুক্ত এখনও দেখছেন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সামি আসলাম দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে ক্রিকেট ক্যারিয়ার গড়ার জন্য পাকিস্তান ও ভারতের ক্রিকেটাররা সেখানে পাড়ি জমাচ্ছেন। তিনি বলেন, 'সম্প্রতি ৩০-৪০ জন বিদেশি ক্রিকেটার আমেরিকায় পৌঁছেছেন। উন্মুক্ত চাঁদ, স্মিত প্যাটেল এবং হারমিত সিংসহ ভারতের বেশ কয়েকজন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক খেলোয়াড়ও চলে এসেছেন। এখানে দক্ষিণ আফ্রিকারও অনেক ক্রিকেটার আছে, যারা নিজ দেশে প্রথম শ্রেণির ক্রিকেটার খেলেছে।’ তার এই দাবিতে রীতিমত হইচই পড়ে যায় ভারতের ক্রিকেট অঙ্গনে।
প্রসঙ্গত, সামি নিজেও পাকিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন, সেখানেই পেশাদার ক্রিকেটে মনোযোগ দিয়েছেন।