-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
লাহোরে পিএসএলের ফাইনালে বিসিবির নিরাপত্তা বিশেষজ্ঞের রিপোর্টের উপর ভিত্তি করে বিসিবি সিদ্ধান্ত নিয়েছিলো যে পাকিস্তানে ক্রিকেট দল পাঠানো হবে না। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দুইদিন আগেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন এই তথ্যটি।
কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ব্যাপারে আলোচনার বৈঠকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালার ছিলেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। কলম্বোয় বৈঠকের পর বিসিবি তাদের হাই পারফরম্যান্স দল পাকিস্তানে পাঠানোর বিষয়ে রাজি হয়েছে বলে জানান তিনি।
"বাংলাদেশ পাকিস্তানে তাদের হাই পারফরম্যান্স দল পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে - যা আমাদের জন্য বড় একটি ধাপ। তারা এখনও জাতীয় দল পাঠাতে প্রস্তুত নয়, তবে জাতীয় দলের খেলার জন্য পরবর্তীতে বাংলাদেশ কিংবা দুইদেশের মতামতের ভিত্তিতে তৃতীয় কোনো দেশ, অথবা শ্রীলঙ্কাকেও ভেন্যু হিসেবে বেছে নেওয়া যেতে পারে", বলেন শাহরিয়ার।
গত সপ্তাহে তারা বাংলাদেশকে পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচের একটি সংক্ষিপ্ত সিরিজ খেলার জন্য প্রস্তাব দিয়েছিল; কিন্তু বিসিবি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। শাহরিয়ার বলেন, আগামী জুলাই-আগস্টে পাকিস্তান জাতীয় দল সফর করতে আসবে বাংলাদেশে। তবে তার আগে কিছু আর্থিক বিষয় মীমাংসা করা প্রয়োজন বলে জানিয়েছেন পিসিবি প্রধান। কারণ ২০১১ সাল থেকে বাংলাদেশে এটি হবে পাকিস্তানের তৃতীয় সফর। নিজের দেশে সিরিজ আয়োজনে যে রাজস্ব আয় হয়, সেটার ব্যাপারে মীমাংসা হওয়াও জরুরী বলে জানিয়েছেন তিনি।
-সানজানা ফ্রেয়া