-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ক্রুনালের বিরুদ্ধে অসভ্যতার অভিযোগ তুলে দীপক বারোদা দল ছেড়ে চলে যান, ভাঙেন বায়োবাবল। মুশতাক আলী ট্রফি থেকে সরে দাঁড়ান। এজন্য এবারের মৌসুমে দীপককে নিষিদ্ধ করেছে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ)। তাই শুধু মুশতাক আলী ট্রফিই নয়, বিজয় হাজারে ট্রফিতেও খেলা হবে না তার।
মুশতাক আলী ট্রফির এবারের আসরে বারোদা দলের অধিনায়ক ক্রুনাল। আগে এই দলের অধিনায়ক ছিলেন দীপক। এবার তিনি ছিলেন সহ-অধিনায়কের ভূমিকায়। মুশতাক আলী ট্রফির জন্য পুরো দল বায়োবাবলে থাকা অবস্থায় দীপক দল ছেড়ে চলে যান। একগাদা অভিযোগ আনেন পান্ডিয়ার নামে।
দীপকের ভাষ্য ছিল, 'আমি প্রচণ্ড হতাশ এবং চাপের মধ্যে রয়েছি। আমার দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া শেষ দুইদিন ধরে দলের বিভিন্ন ক্রিকেটার এবং অন্য রাজ্যের ক্রিকেটারদের সামনে আমার উদ্দেশে অশ্লীল ভাষা ব্যবহার করে। আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমি কী করে দলের হয়ে খেলি সে দেখে নেবে বলে হুমকিও দেয়। আমার ক্রিকেট জীবনে এমন পরিস্থিতিতে কখনও পড়িনি’।
তবে দীপককে তার চেয়েও খারাপ পরিস্থিতিতে পড়তে হল। মূলত দলের সাথে আলোচনা না করে বায়োবাবল ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণেই দীপকের অভিযোগ আমলে না নিয়ে উল্টো এই বড় শাস্তি দিয়েছে বারোদা। যদিও এতে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য ক্রিকেট সংস্থার অনেকে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 