-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে এদিন ব্যাটিং ব্যর্থতায় পড়ে পেশোয়ার। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটি জড়ো করে মাত্র ১৩৮ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে উমর আমিনের ব্যাট থেকে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল ২১, সোহাইব মাকসুদ ২০ ও অধিনায়ক ড্যারেন স্যামি ১৮ রান করেন।
কোয়েটার পক্ষে তিনটি উইকেট শিকার করেন মোহাম্মদ হাসনাইন। এছাড়া ডোয়াইন ব্রাভো শিকার করেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার শেন ওয়াটসনকে হারায় কোয়েটা। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার আহমেদ শেহজাদ ও ওয়ান ডাউনে নামা আহসান আলী। ২৫ রান করে আহসান বিদায় নিলেই রাইলি রুশোকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন শেহজাদ। শেষ পর্যন্ত দুজনই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
শেহজাদ ৫২ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কার মার। রুশো ৫টি চারে ৩২ বলে ৩৯ রান করে অপরাজিত থাকে। কোয়েটা জয় পায় ১৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই।
পেশোয়ারের পক্ষে ওয়াহাব রিয়াজ একটিমাত্র উইকেট শিকার করেন।
প্রসঙ্গত, পিএসএলের ইতিহাসে এটি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রথম শিরোপা। এর আগে ২০১৬ ও ২০১৭ সালে দুইবার পিএসএলের প্রথম দুটি আসরের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি দলটির। নিজেদের খেলা দ্বিতীয় ফাইনালে পেশোয়ার জালমির কাছেই হেরে বসেছিলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এই জয় তাই সেই হারের প্রতিশোধও যেন!
সংক্ষিপ্ত স্কোর
পেশোয়ার জালমি ১৩৮/৮ (২০ ওভার)
আমিন ৩৮, কামরান ২১, সোহাইব ২০
হাসনাইন ৩০/৩, ব্রাভো ২৪/২
কোয়েটা ১৪০/২ (১৭.৫ ওভার)
শেহজাদ ৫৯*, রুশো ৩৯*, আহসান ২৫
ওয়াহাব ১৯/১
ফল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৮ উইকেটে জিতে চ্যাম্পিয়ন।