-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুধবার পাকিস্তানের লাহোর থেকে দুইজন জুয়াড়িকে গ্রেফতার করে লাহোর পুলিশ। গ্রেফতার হওয়া দুইজনের নাম মির্জা আদিল ও শাকির বাইগ। তাদের কাছে থেকে ৭টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া বিপুল অঙ্কের টাকাও পাওয়া গিয়েছে। আগে থেকেই তাদের ওপর সন্দেহের চোখ ছিল পুলিশের।
তাদের গ্রেফতারের ব্যাপারে স্থানীয় পুলিশ কর্মকর্তা কামার আহমেদ সংবাদমাধ্যমে বলেছেন, 'লাহোরের কোট লাখপাত থেকে আমরা দুইজনকে গ্রেফতার করেছি। তাদের গ্রেফতার করা হয়েছে চলমান পিএসএলে বেটিং করার দায়ে।'
এই দুইজনকে গ্রেফতার করার মাধ্যমে তাদের কাছে থেকে তথ্য সংগ্রহ করে আরও বেশ কয়েকজন জুয়াড়িকে গ্রেফতার করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন উক্ত পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসর শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, পাকিস্তানে। কিন্তু দুই সপ্তাহ না যেতে টুর্নামেন্টটির ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা করোনাভাইরাসে আক্রান্ত হতে শুরু করেন। ফলে তখন টুর্নামেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আসরের বাকি ম্যাচগুলোও পাকিস্তানেই আয়োজনের প্রস্তুতি নিয়েছিল পিসিবি। তবে শেষ পর্যন্ত আর সেটা সম্ভব হয়নি। পাকিস্তানে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আসরের বাকি ম্যাচগুলো এখন সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হচ্ছে। গত ৪ মার্চ বন্ধ হয়ে যাওয়া আসরের বাকি ম্যাচগুলো শুরু গত ৯ জুন থেকে। আগামী ২৪ জুন ফাইনাল ম্যাচের মাধ্যমে এই আসরের পর্দা নামবে।