-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পিএসএলের ষষ্ঠ আসরের ফাইনালে পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে মুলতান সুলতান্স। পিসিবির ঘোষিত পিএসএলের সেরা একাদশে চ্যাম্পিয়ন মুলতান্স থেকে তিন জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। এছাড়া পিএসএলের সেরা দলটির নেতৃত্বের দায়িত্বও থাকছে সুলতান্স অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের কাঁধেই।
ফাইনালে উঠতে ব্যর্থ হলেও মুলতানের মত ইসলামাবাদ ইউনাইটেডের তিন জন ক্রিকেটার জায়গা পেয়েছেন পিএসএলের এই সেরা একাদশে। পিএসএলের এবারের আসরে ছয়টি দলই পুরো টুর্নামেন্টে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে। তাই সেরা একাদশে কেবল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ছাড়া বাকি পাঁচটি দলের খেলোয়াড়ই জায়গা করে নিয়েছেন আসরের সেরা একাদশে। কোয়েট্টা এবার পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে আসর শেষ করেছে।
বাকি তিনটি দলের মধ্যে রানার্স-আপ পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স থেকে সমান দুইজন করে এবং করাচি কিংসের একজন খেলোয়াড় আছেন এবারের সেরা একাদশে। কিংসদের একমাত্র ক্রিকেটার হলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (১১ ম্যাচে ৫৫৪ রান) ওপেনার বাবর আজম। বাবরের ওপেনিং পার্টনার হিসেবে পিসিবি বেছে নিয়েছে পেশোয়ার জালমির হযরতউল্লাহ জাজাইকে।
পুরো টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিকভাবে ভালো খেলা ইসলামাবাদের কলিন মুনরো ও মুলতানের শোয়েব মাকসুদ সামলেন ব্যাটিংলাইনের তিন ও চার নম্বর পজিশন। সেরা একদশের অধিনায়কত্বের পাশাপাশি উইকেটকিপিং ও ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরের জায়গার জন্য রিজওয়ানকে বেছে নিয়েছে পিসিবি।
লোয়ার মির্ডল অর্ডারে ঝড় তুলতে ইসলামাবাদের আসিফ আলীর জায়গা হয়েছে এই একাদশে। সেরা একাদশের স্পিন বিভাগটা সামলাবেন অবশ্যই লাহোর কালান্দার্সের রশিদ খান। সেরা একাদশের পেসার ত্রয়ী হলেন - হাসান আলি (ইসলামাবাদ ইউনাইটেড), শাহীন আফ্রিদি (লাহোর কালান্দার্স) ও শাহনেওয়াজ দাহানী (সুলতান মুলতান্স)। এছাড়া লাহোর কালান্দার্সের জেমস ফকনার থাকছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
একনজরে পিএসএল ২০২১ আসরের সেরা একদশ
হযরতউল্লাহ জাজাই, বাবর আজম, কলিন মুনরো, শোয়েব মাকসুদ, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), আসিফ আলী, ওয়াহাব রিয়াজ, রশিদ খান, হাসান আলী, শাহীন আফ্রিদি, শাহনেওয়াজ দাহানী, জেমস ফকনার (দ্বাদশ খেলোয়াড়)।





