-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পূর্বাচলে যে জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছে তা এখনও বুঝে পায়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
তবে এই অবস্থায়ই স্টেডিয়ামের কাজ শুরু করা হয়েছে। প্রাথমিক অবস্থায় বোর্ডের দেওয়া কনসেপচুয়াল ডিজাইনিং দিয়ে শুরু হয়েছে কাজের যাত্রা। মঙ্গলবার (২৩ অক্টোবর) মিরপুরে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী পূর্বাচল স্টেডিয়ামের কার্যক্রম নিয়ে বিস্তারিত জানান।
স্টেডিয়াম নির্মাণ নিয়ে নিজেদের প্রস্তুতি যথেষ্ট জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা মোটামুটি প্রস্তুত। এরই মধ্যে যে দিকনিদের্শনা পেয়েছি সেভাবে কাজ করছি।’
কাজের প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে তিনি বলেন, ‘একটি কনসেপচুয়াল ডিজাইন ইতোমধ্যে বোর্ড অনুমোদন দিয়েছে। সেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেট বোর্ডকে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণে কার্যক্রম চালনার অনুমোদন দিয়েছেন জানিয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও ইতোমধ্যে অনুমোদন প্রদান করেছেন। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।’
বিসিবি কাজ শুরু করে দিলেও এখনও আনুষ্ঠানিকভাবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাকে জমিও হস্তান্তর করা হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘জমি হস্তান্তর নিয়ে আমরা রাজউকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই আমাদের কাছে জমি হস্তান্তর করা হবে।’