-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মেহরাব হোসেন অপি, দেশের ক্রিকেটের এক গৌরবময় 'প্রথম' এর জন্মদাতা যিনি! ফাইল ছবি[/caption]
১৯৯৯ সালের এই দিনে মেরিল ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে মেহরাব হাঁকিয়েছিলেন দুর্দান্ত এক শতক। তার আগে কেউই বাংলাদেশের হয়ে শতক হাঁকাতে পারেননি, তাই সেটি বাংলাদেশের ইতিহাসের প্রথম শতকও বটে।
টস জিতে ব্যাট করতে নেমে সেদিন নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান জড়ো করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেন এনে দিয়েছিলেন ১৭০ রান, যা আজ অবধি একদিনের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি।
১১৭ বলের মোকাবেলায় ৬৮ রানের মন্থর কিন্তু কার্যকরী ইনিংস খেলে শাহরিয়ার বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর আকরাম খানকে নিয়ে আরও একটি মজবুত জুটি গড়েন মেহরাব। তিনি সাজঘরে ফেরার আগে তুলে নেন শতক। ফ্লাওয়ার ভাইদের জিম্বাবুয়ের বিপক্ষে ১১৬ বলের মোকাবেলায় ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০১ রান করে সাজঘরে ফেরেন তিনি।
মেহরাবের দারুণ ব্যাটিংয়ের দিনে চওড়া ছিল বর্তমান বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের ব্যাটও। ঠিক অর্ধ-শতক হাঁকিয়েই অবশ্য তিনি সাজঘরের পথ ধরেন।
জবাবে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে এদিন কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। ৯৭ রান করা অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেল সেদিন প্রতিরোধ গড়ে না তুললে বাংলাদেশের কাছে প্রথমবারের মত হেরে বসতো জিম্বাবুয়ে। মাত্র ৩ বল ও ৩ উইকেট বাকি রেখে জিম্বাবুইয়ানরা সেদিন জয় পেয়েছিলো ক্যাম্পবেলের সেই ইনিংস ও স্টুয়ার্ট কার্লিসেলের ৪৩ রানের ইনিংসে ভর করেই। অনভিজ্ঞ বাংলাদেশের সেই লড়াকু মানসিকতা ছিল বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতই!