-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা[/caption]
বিশ্বকাপের মূল পর্বে সবকয়টি ম্যাচ হারার পর থেকে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ক্রিকেটাররা। সম্পূর্ণ দল হিসেবে যেমন তাদের সমালোচনা করা হচ্ছে, তেমনই ব্যক্তিগতভাবেও ক্রিকেটারদের আক্রমণ করা হচ্ছে কথার তীরে। ক্রীড়ামোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী এতে বেশ বিরক্ত হয়েছেন। সমালোচকদের দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।
যুক্তরাজ্য ও ফ্রান্স সফর শেষে দেশে সংবাদ সম্মেলনে ক্রিকেট নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, "তারা চমৎকার খেলেছে। ক্রিকেট খেলেছেন কখনও মাঠে? ব্যাট-বল ধরেছেন? ধরেননি। সেজন্য জানেন না।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "ব্যাটে-বলে লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় অঙ্কে মেলে না। এটাও বাস্তব কথা। হ্যাঁ, আমরা যে পারফরম্যান্স আশা করেছিলাম তা হয়নি। কিন্তু আমি কখনও তাদের নিয়ে হতাশ হই না। তাদেরকে আমি বলি- আরও ভালো খেলো, আরও মনোযোগী হও, আরও প্র্যাকটিস করো।"
[caption id="attachment_176060" align="aligncenter" width="990"]
মাহমুদউল্লাহ রিয়াদ[/caption]
প্রধানমন্ত্রীর এই অনুপ্রেরণাদায়ক বক্তব্যের জবাবে কথা বলেছেন টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ। ১৮ নভেম্বর সংবাদসম্মেলনে রিয়াদ বলেন,
"আলহামদুলিল্লাহ। জিনিসটা দেখেছি এবং শুনেছি। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। তার এই কথাটা আমাদের আরও অনেক প্রেরণা যোগাবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা কথা। আর উনি আমাদেরকে যেভাবে অনুপ্রেরণা দেন, সমর্থন করেন, যেভাবে আগলে রাখেন, সেটা অবিশ্বাস্য। আমরা এতটুকু নিশ্চিত করব যেন আমরা নিজেদের শতভাগেরও বেশি দিয়ে এই সিরিজটা খেলি।"
টাইগারদের প্রতি কখনো হতাশ না বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার ভাষ্যমতে, "কথায় কথায় এত হতাশ হওয়া ঠিক না। এটা আমাদের একটা মানসিক রোগের মত হয়ে গেছে- একটুতেই হতাশ আবার একটুতেই উৎফুল্ল। বেশি হতাশ হওয়া ভালো না, আবার বেশি উৎফুল্ল হওয়াও ভালো না।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




