-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আইপিএলে বলিউড তারকা শাহরুখ খানেরই একটি দল আছে- কলকাতা নাইট রাইডার্স। তবে শাহরুখ খান আছেন পাঞ্জাব কিংসেও। এই শাহরুখ অবশ্য অভিনেতা নন, ক্রিকেটার!
২৫ বছর বয়স এই ক্রিকেটার তামিলনাড়ু থেকে উঠে আসা ব্যাটসম্যান। পারফরম্যান্স দিয়ে যতটা নজর কেড়েছেন তার চেয়েও বেশি নামের কারণে। তাতে নিজের ক্ষতি হয়নি! নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। দিল্লী ক্যাপিটালস আর পাঞ্জাব কিংস দর কষাকষি করতে করতে মূল্য বাড়াতেই থাকে। শেষমেশ ৫ কোটি ২৫ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব।
শুধু ক্রিকেটার শাহরুখই নন, নামের কারণে আলোচিত ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। কেরালার এই ক্রিকেটার পারফরম্যান্স দিয়েও কেড়েছেন নজর। তাকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এই দলে আছেন আরও একজন, যার নাম নিয়ে আলোচনা উঠেছিল শাহরুখ ও আজহারউদ্দিনের মতই। তিনি শচীন বেবি। ৩২ বছর বয়সী শচীনকে ব্যাঙ্গালোর দলে নিলে অনেকে ভেবেছিলেন অর্জুন টেন্ডুলকারকে শচীন'স বেবি বলে পরিচয় দেওয়া হল কি না! শচীন-পুত্র অর্জুন নিজেও অবশ্য আলোচনা কুড়িয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সে দল পেয়ে।
তবে সবচেয়ে আলোচনা কুড়িয়েছে প্রীতির দলে শাহরুখের অন্তর্ভুক্তি। ক্রিকেট নিয়ে যারা খোঁজখবর রাখেন না- তারা শাহরুখ নিজের দল রেখে আরেক দলের হয়ে আইপিএল খেলতে নেমে গেছেন বলেও ভাবতে পারেন!