-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা। মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা উদ্বোধনী জুটিতেই শক্ত ভিত গড়ে দেন। তারা দুইজনে ৭৮ রানের জুটি গড়েন। শামীমা রান আউট হওয়ার পরেই হঠাৎ এলোমেলো হয়ে যায় বাঘিনীরা। আরও ২ রানের মধ্যেই নিগার সুলতানা ও মুর্শিদার উইকেট হারায় বাংলাদেশ।
মিডল অর্ডারে ফারহানার একক দৃঢ়তায় বাংলাদেশ পায় লড়াকু পুঁজি। ফারহানা করেন ১০০ বলে ৭২ রান। তার অপরাজিত ইনিংসটিতে ছিল ৫টি চার। এছাড়া মুর্শিদা ৬৫ বলে ৩৫ রান ও শামীমা ৪৫ বলে ৩৪ রান করেছিলেন।
নির্ধারিত ৫০ ওভারে ৯টি উইকেট হারিয়ে বাংলাদেশ ইমার্জিং নারী দল সংগ্রহ করে ১৯৫ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩২ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন জেইন উইন্সটার।
দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারায় ৪১ রানে, শিকার করেন জাহানারা আলম। ৬৯ রানে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন ঘটান রুমানা আহমেদ। ৯০ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তারপরে আর ঘুরে দাঁড়াতে পারেননি সফরকারীরা।
প্রোটিয়াদের মিডল অর্ডারে স্পিন বিষে ও রান আউট করে ধ্বসিয়ে দেন সালমা। ৯৮ রানে ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৪১ রানে। তাদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন আন্দ্রি স্টেইন। ফলে প্রথম ম্যাচে বাংলাদেশ পেল ৫৪ রানের জয়।
সালমা ১০ ওভারে ১ মেডেনসহ ২৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন জাহানারা, রুমানা ও সানজিদা আক্তার মেঘলা। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারহানা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইমার্জিং নারী দল ১৯৫/৯ (৫০ ওভার)
ফারহানা ৭২*, মুর্শিদা ৪৫, শামীমা ৩৪;
জেইন ৩/৩২।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল ১৪১/১০ (৪৪.৫ ওভার)
স্টেইন ৪১;
সালমা ৩/২৫, রুমানা ২/১৬, জাহানারা ২/১৮, মেঘলা ২/২৭।
বাংলাদেশ ইমার্জিং নারী দল ৫৪ রানে জয়ী।