-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিনা উইকেটে ৫০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের শুরুটাও ভালোভাবেই করেছিলেন জিম্বাবুয়ের দুই ওপেনার প্রিন্স মাসভাউরে এবং কেভিন কাসুজা। প্রিন্স অর্ধশতক পার করলেও ৪১ রান করে ফিরে যান কেভিন কাসুজা। কাসুজার বিদায়ে ভাঙে ৯১ রানের ওপেনিং জুটি। ৪১ রান করে রশিদ খানের শিকার হন কাসুজা।
এরপর তারিসাই মুসাকান্দার সঙ্গে ৪২ রান যোগ করেন প্রিন্স। ৬৫ রান করে প্রিন্স বোল্ড হম আমির হামজার বলে। দুই ওপেনারের বিদায়ের পর ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। অল্প সময়ের ব্যবধানে শন উইলিয়ামস আর ওয়েসলে মাধিভিরের উইকেট তুলে নেন সায়েদ শিরজাদ। ১৪৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।
সেখান থেকে ৪১ রানের জুটি গড়েন সিকান্দার রাজা এবং মুসাকান্দা। মুসাকান্দা নিজেও করেন ৪১ রান। রশিদের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরেন তিনি। পরের ওভারেই আমির হামজার বলে রায়ান বার্ল বোল্ড হন। ১৮৯ রানে জিম্বাবুয়ে ৬ উইকেট হারালে ফলোঅন অনেকটাই নিশ্চিত হয়ে পড়ে।
সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন রেজিস চাকাভা আর সিকান্দার রাজা। দুজন মিলে গড়েন ৫৩ রানের জুটি। চাকাভা ৩৩ রান করে বিদায় নেওয়ার পর ডোনাল্ড টিরিপানো ও ব্লেসিং মুজারাবানি সঙ্গ দেন রাজাকে। এক প্রান্ত আগলে রাখা রাজা দলীয় সর্বোচ্চ ৮৫ রান করে রশিদ খানের বলে বিদায় নিলে জিম্বাবুয়ে ২৮৭ রান করে অলআউট হয়।
দিনশেষে ফলোঅনে পড়ে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান করেছে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ৫৪৫/৪, ১৬০.৪ ওভার, ডিক্লেয়ার্ড, প্রথম ইনিংস
শহীদী ২০০*, আসগর ১৬৪, ইব্রাহিম ৭২
বার্ল ১/৬৯, রাজা ১/৭৯
জিম্বাবুয়ে ২৮৭/১০, ৯১.৩ ওভার, প্রথম ইনিংস
রাজা ৮৫, প্রিন্স ৬৫, কাসুজা ৪১, মুসাকান্দা ৪১
রশিদ ৪/১৩৮, আমির ৩/৭৩
জিম্বাবুয়ে ২৪/০, ১৩ ওভার, দ্বিতীয় ইনিংস
কাসুজা ২০*, প্রিন্স ৩*