-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিডনিতে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি নিয়ে গত দুই সপ্তাহ ধরেই বেশ আলোচনা চলে আসছে। অবশ্য অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের ভেন্যু হওয়ার ফলেই সিডনির করোনা আক্রমণ নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞদের মাথাব্যথা একটু বেশিই। স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নিউ সাউথ ওয়েলস প্রশাসনও এগিয়ে এসেছে সিডনি টেস্টের দর্শক সংখ্যা বেঁধে দিতে। আগে ৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার থাকলেও এখন তা কমিয়ে দেওয়া হয়েছে ২৫ শতাংশে।
৭ জানুয়ারি তৃতীয় টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাথমিক সিদ্ধান্ত মতে এই মাঠে ২৩ হাজার দর্শকের প্রবেশাধিকার ছিল। কিন্তু তা কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজারে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বার্তায় এই খবর নিশ্চিত করেছে। স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, 'নিউ সাউথ ওয়েলস সরকারের নির্দেশ মোতাবেক ভোডাফোন পিঙ্ক টেস্টে স্টেডিয়ামে দর্শক প্রবেশাধিকার ২৫ শতাংশ নির্ধারিত করা হয়েছে।'
ইতোমধ্যেই এই টেস্টের অনেক টিকেট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু সেসব টিকেটের আর কার্যকারিতা থাকছে না। আবার নতুন করে টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যে যারা টিকেট কিনে ফেলেছিলেন তাদের সবাইকে টিকেটের মূল্য ফেরত দেওয়া হচ্ছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 