-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সংবাদ সম্মেলনে সেই বলের গ্রিপের ব্যাখ্যা দিয়েছেন বোপারা।[/caption]
বিপিএলে সিলেট সানরাইজার্সের অধিনায়ক বোপারা নেতৃত্বের প্রথম ম্যাচে বল টেম্পারিং করার অভিযোগে তাৎক্ষণিকভাবে ৫ রান জরিমানা গোনেন। এরপর পেয়েছিলেন ৩ ম্যাচেও নিষেধাজ্ঞাও। আপিল করে সেই নিষেধাজ্ঞা কমিয়ে দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি'র ৭৫ শতাংশ জরিমানা।
এবার বোপারা নিজেই দিলেন সেই ঘটনার ব্যাখ্যা। শাস্তি মেনে নিলেও জোর কণ্ঠে বোপারার দাবি, তিনি বল বিকৃতির চেষ্টা করেননি।
নাকল বল করার সময় আঙুল ভাঁজ করে বলকে শক্তভাবে চেপে রাখতে হয়। বোপারার দাবি, সেটা করতে গিয়েই ম্যাচ অফিসিয়ালদের মনে হয়েছে তিনি বল টেম্পারিং করছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাকল বলের কিছু কায়দা দেখিয়ে তিনি বলেন, 'আমি আসলে নাকল বল করতে চেয়েছিলাম। কখনও এভাবে ধরতে হয়, কখনও বল আড়ালে রাখতে হয়, কখনও আবার এভাবে (বল হাতে নিয়ে নাকল বলের গ্রিপ দেখিয়ে)। কখনও আবার অফ কাটার করতে হবে।'
খুলনা টাইগার্সের বিপক্ষে সেই ম্যাচে শিশিরের কারণে বল ছিল ভেজা। বোপারা তখন সঠিক গ্রিপ খুঁজে পেতে বারবার বল ঘষছিলেন। এই বিষয়টিকেই ম্যাচ অফিসিয়ালরা টেম্পারিং ভেবেছেন, এমন দাবি বোপারার।
তিনি বলেন, 'এভাবে গ্রিপ করা সহজ নয়, বিশেষ করে ভেজা বলে। ঠিকভাবে ধরতে না পারলে বল উড়ে চলে যেতে পারে, নো বল হতে পারে। তাই বলটা হাতে মানিয়ে নিতে হয়, ঠিকঠাক হলে বল করা যায়। আমার মনে হয় এখানে কোনো একটা ভুল ছিল। হতাশাজনক, তবে এটাই জীবন!'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




