-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এশিয়া কাপের ফাইনাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের হয়ে আসা শিখর ধাওয়ান বারবার বোঝাতে চাইলেন সেটিই। শক্তি-সামর্থ্য, ইতিহাস কিংবা পরিসংখ্যানের বিচারে ভারতই এই ম্যাচের ফেভারিট। কিন্তু যেকোনো দলকে হারিয়ে দেওয়ার বাংলাদেশের যে অলৌকিক ক্ষমতা, সেটি তো অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। বিশেষ করে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার পর বাংলাদেশের বিপক্ষে বাজি ধরা তো নয় চাট্টিখানি কথা! আর তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত।
ধাওয়ান বলেন, ‘আমরা বাংলাদেশকে কোনোভাবেই হালকা করে দেখি না। কারণ পাকিস্তান ক্রিকেটের একটি বড় দল আর সে দলকে বাংলাদেশ হারিয়েই এশিয়া কাপের ফাইনালে খেলছে। কাগজ-কলমের হিসাব আর মাঠের খেলার পার্থক্য অনেক। সুতরাং মাঠের লড়াইয়ে একটি নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তারাই বড় দল হিসেবে পরিচিত হবে।’
ধাওয়ানের মতে, বাংলাদেশের কোচিং স্টাফ বেশ অভিজ্ঞ এবং অভিজ্ঞ দলের ক্রিকেটাররাও। এ সময় তিনি প্রশংসা করেন বাংলাদেশের সাম্প্রতিক চাপ জয়ের বিষয়টিও। বড় দলের বিপক্ষে ভালো খেলা টাইগারদের জন্য এখন আর কঠিন কিছু নয়- এমনটাই ইঙ্গিত করে ধাওয়ান বলেন, ‘আপনারা সবাই জানেন তাদের কোচিং স্টাফ খুবই অভিজ্ঞ এবং তারা বেশ ধারাবাহিক ক্রিকেটই খেলছে। এশিয়া কাপের ফাইনালে খেলছে তারা। তাদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তারা সবাই জানে পরিকল্পনা ও কৌশল অনুযায়ী কীভাবে খেলতে হয়। চাপের মুখেও ভালো খেলতে পারে। তারা জানে বড় দলের বিপক্ষে কীভাবে খেলতে হয়।’
কাগজে-কলমে ভারতের অভিজ্ঞতা বেশি থাকলেও ১৮ বছর ধরে টেস্ট খেলে আসা বাংলাদেশের অভিজ্ঞতাও কম নয়, সেটি মানছেন ভারতীয় ওপেনারও। টাইগারদের বিপক্ষে জয় ভিন্ন কোনো কিছু ধাওয়ানের ভাবনায়ই আসার কথা না, স্বভাবতই। তবে বাংলাদেশ খুব শীঘ্রই যে ট্রফি জেতার পূর্ণ যোগ্যতা অর্জন করে নিবে, জানালেন সেটিও। সেই সাথে হয়ত একটু শোনালেন চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে নিজেদের আত্মবিশ্বাসও!
‘বাংলাদেশ গত ১৮ বছর ধরে টেস্ট খেলছে। তাদের ট্রফি জিততে হয়তো সময় লাগবে। অনেক সময় অনেক দলেরই একটা শিরোপা জিততে অনেক সময় লেগে যায়। আমি ব্যাপারটা দুইভাবে দেখি, আমি অবশ্যই চাইব কাল এশিয়া কাপের ফাইনালে ভারত বাংলাদেশকে হারাক। কিন্তু আমি বিশ্বাস করি আমরা খুব শিগগিরই দেখব বাংলাদেশ ট্রফি জেতা-না জেতার সূক্ষ্ম বিভক্তি রেখাটা পেরিয়ে আসবে।’
ফাইনালের মত বড় ম্যাচে ভারতের দলে থাকছেন না বিরাট কোহলি। নিয়মিত অধিনায়ক ছিলেন না পুরো আসর জুড়েই। কোহলির অনুপস্থিতি, সেই সাথে আরব আমিরাতের আবহাওয়া কিংবা নিজের উপর ঢাকা সহকারী অধিনায়কের চাপ, এসবের কোনোটিই দলের কিংবা খেলার উপর কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন ধাওয়ান, ‘বিরাট না থাকলেও, আমাদের মনোভাব একইরকম আছে। আমরা 




