-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সহ-সভাপতির হাত থেকে ক্রেস্ট নিচ্ছেন আইসিসির প্রধান নির্বাহী। ©বিসিএসএ[/caption]
এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ দলকে সমর্থন জানাতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন দেশের ক্রিকেটের সমর্থক
দের সংগঠন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সদস্যরা। দুবাইয়ে অবস্থিত আইসিসির সদর দপ্তর তাই ‘হাত ছোঁয়া দূরত্বে’ যেন। বাংলাদেশের সমর্থকরা সোমবার জড়ো হয়েছিলেন সেখানে। এ সময় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
[caption id="attachment_56955" align="aligncenter" width="744"]
বিসিএসএ'কে আইসিসির স্মারক উপহার দেন রিচার্ডসন। ©বিসিএসএ[/caption]
রিচার্ডসনের সাথে দেখা করে তাকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান বিসিএসএ’র সভাপতি জুনায়েদ পাইকার ও সহ-সভাপতি তানভীর আহমেদ। রিচার্ডসনও বাংলাদেশি সমর্থকদের অভ্যর্থনা জানান আইসিসির সদর দপ্তরে। সমর্থকদের সাথে আলাপকালে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের ভূয়সী প্রশংসা করেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটের উন্নতির পেছনে সমর্থ
[caption id="attachment_56958" align="aligncenter" width="960"]
সমর্থকদের সাথে রিচার্ডসন কাটিয়েছেন একান্ত কিছু সময়। ©বিসিএসএ[/caption]
কদের অবদান উল্লেখ করে রিচার্ডসন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। যার পেছনে উদ্দীপক হিসাবে কাজ করছে সমর্থকরা। কোনো একটি দেশে ক্রিকেট এগোয় ঠিক এভাবেই।’
এ সময় তিনি সমর্থকদের জনপ্রিয় সংগঠনটিরও প্রশংসা করেন। রিচার্ডসন বলেন, ‘সমর্থক গোষ্ঠী হিসেবে বিসিএসএ যেরকম কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে।’
[caption id="attachment_56956" align="aligncenter" width="720"]
বাংলাদেশি সমর্থকরা সেখানে দেখা পান আমিনুল ইসলাম বুলবুলেরও। ©বিসিএসএ[/caption]
ইতিপূর্বে ক্রিকেট সংগ্রহশালা নিয়ে বেশ কয়েকবার প্রদর্শনীর আয়োজন করেছিল বিসিএসএ। সংগঠন সম্পর্কে বিস্তারিত আলাপকালে বিসিএসএ’র সভাপতি ও সহ-সভাপতি রিচার্ডসনকে অবহিত করেছেন সেটিও। যা শুনে যারপরনাই বিস্মিত ও মুগ্ধ আইসিসির এই গুরুত্বপূর্ণ পদের অধিকারী, ‘বিসিএসএ সম্পর্কে আজ বিস্তারিত না জানলে আমার ভাবনাতেও আসতো না যে সমর্থক গোষ্ঠী হয়েও ক্রিকেট স্মারক প্রদর্শনী করা যায়। আমরাও ভবিষ্যতে এমন করতে পারি। বিসিএসএ’র জন্য আমার শুভকামনা রইলো।’





