-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

করোনাভাইরাস হানা দেওয়ার পরে প্রথম ক্রিকেটে ফেরে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। করোনার প্রকোপের মধ্যেও ওয়েস্ট ইন্ডিজ সেবার ইংল্যান্ড সফরে গিয়ে স্বাগতিকদের কোভিড-১৯ প্রোটোকলে মুগ্ধ হয়েছিল এবং নির্বিঘ্নেই সিরিজ শেষ করে দেশে ফিরেছিল। আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফরেও সেরকম প্রোটোকল দেখার আশার করছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি রিকি স্কেরিট।
বাংলাদেশি স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমাদের আগে এটা নিশ্চিত হতে হবে যে বাংলাদেশে প্রয়োজনীয় প্রোটোকলের ব্যবস্থা করা হয়েছে কিনা যা আমরা আগের সফরগুলোতে পেয়েছি। এটাই কিন্তু প্রথম নয়, আমরা আরও আগে ইংল্যান্ড সফর করেছি। দারুণ ব্যবস্থা ছিল সেখানে। আমার মনে হয়, বাংলাদেশও সেরকম কিছু করতে পারলে আর কোনো সমস্যাই হবে না। আমরা শুধু পরীক্ষা করে নিবো যে পরিস্থিতি অনুযায়ী সব নিরাপদে প্রস্তুত করা হয়েছে কিনা।'
ওয়েস্ট ইন্ডিজ দল সবসময় বাংলাদেশ সফর উপভোগ করে বলেও জানিয়েছেন। দুই দেশের মধ্যকার সিরিজ এখন জমে কারণ দুই দলই এখন সমানেসমানে লড়াই করে।
স্কেরিটের ভাষায়, 'বাংলাদেশে যেতে চাই কারণ আমরা দুই দেশের সম্পর্ক ও চুক্তিগুলোকে সম্মান করি। এটা নিশ্চিত করতে পারি যে সব সফরেই আমরা সেরা দলটা পাঠাব, অবশ্যই বাংলাদেশেও। বাংলাদেশ সফর সবসময়ই বড় চ্যালেঞ্জ। আমাদের থেকে ওখানকার আবহাওয়াও ভিন্ন।'
তিনি আরও যোগ করেন, 'আমরা সবসময়ই বাংলাদেশে ভালো করি। আমাদের খেলোয়াড়েরাও বাংলাদেশের বিপক্ষে খেলা উপভোগ করে। এখন তো আমরা সমানেসমান। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ সবসময়ই উপভোগ্য হয়। কোভিড-১৯ আমাদের পরিকল্পনা কঠিন করে তুলতেও এইসময়ে হোম সিরিজ ও সফরে যেতে সম্ভব সবকিছুই আমরা চেষ্টা করছি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 