-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ঐ ম্যাচে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন ইয়ন মরগান। মরগান এখনও ইংলিশদের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার মনে করেন, বাংলাদেশের কাছে হেরে তাদের বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়ার সুফল এখন পাচ্ছেন তারা। তিনি মনে করেন, ঐ হারের পর নিজেদের শুধরে নিতে দলে এত ইতিবাচক পরিবর্তন এসেছে যে এখন ইংল্যান্ড বিশ্বের এক নম্বর ওয়ানডে দল!
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, এই বছরই। বিশ্বকাপকে ঘিরে সবচেয়ে ফেভারিট দল হিসেবে দেখা হচ্ছে স্বাগতিক দলকেই। মরগ্যানের ভাষ্যমতে, ২০১৫ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়া তার দলের জন্য ছিল ‘আশীর্বাদ’!
মরগান বলেন, ‘গত বিশ্বকাপ আমাদের ক্রিকেটে অনেক প্রভাব রেখেছিল। আমি, নির্বাচকরা, কোচ- সবাইকে একটি খালি কাগজ ধরিয়ে দিয়ে বলেছিল আমাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কতটা উন্নতি করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘ঐ বিশ্বকাপ আমাদের বুঝিয়েছিল- আমরা যেভাবে খেলছি সেটা পরিবর্তন করা উচিত, যেভাবে দল বাছাই করা হচ্ছে সেখানে পরিবর্তন আনা উচিত।'
'আমরা ঐ আসরে কোয়ার্টার ফাইনালে উঠে গেলে আমাদের পরিবর্তনের জায়গাগুলো আমরা বুঝতে পারতাম না বলে আমি মনে করি। এটা অবশ্য আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় ছিল। কিন্তু আমার পেছনে তাকিয়ে ঐ সময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।'- বলেন মরগান।