-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬৯ রানের ইনিংস খেলে মাঠ ছাড়ার পথে হযরতউল্লাহ।[/caption]
বাংলাদেশের বিপক্ষে দেরাদুনে শুক্রবারের প্রস্তুতি ম্যাচে অপরাজিত ৬৯ রানের নান্দনীয় ইনিংস খেলেন বাঁহাতি তরুণ আফগান এ ব্যাটসম্যান। যা নজর এড়ায়নি আফগানিস্তান ক্রিকেট দলের নির্বাচকদের। এর ফলে দেশটির ক্রিকেট বোর্ডকে বিশেষ সুপারিশে তাকে দলে অন্তর্ভুক্ত করেছে নির্বাচকরা।
হযরতউল্লাহ'র আফগানিস্তান দলে অন্তর্ভুক্তির ফলে স্কোয়াডে ক্রিকেটারদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭তে। ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের ফলে ক্যারিয়ারে একটি আন্তর্জাতিক ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করা এ ব্যাটসম্যানের সামনে তাই হাতছানি থাকছে দলে নিজের অবস্থান থিতু করার।
প্রসঙ্গত, ছোট্ট ক্যারিয়ারে ১৭টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে ৩ শতক ও ৮ অর্ধশতকে ৩৮.৯৩ গড়ে ১২৪৬ রান করার পাশাপাশি তিনটি উইকেট রয়েছে ২০ বছর বয়সী হযরতউল্লাহর ক্যারিয়ারে। তাছাড়া লিস্ট 'এ' ক্যারিয়ারেও ৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। যদিও লিস্ট 'এ' ক্রিকেটের পারফরম্যান্স কিংবা ১ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স (১৮) অতটা আহামরি নয় তবুও নিজের দিনে কি করতে পারেন তিনি তা প্রস্তুতি ম্যাচের দিকে তাকালে সহজেই বুঝা যায়।
উল্লেখ্য, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির পর্দা উঠবে রবিবার। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৭ জুন। তিনটি ম্যাচই দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কৃত্রিম আলোয়।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের টি-টোয়েন্টি দলঃ আসগর স্তানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, হযরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রহমান জাদরান, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনোয়ারি, শফিকউল্লাহ শাদাক, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবদিন নাইব, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, শাপুর জাদরান এবং আফতাব আলম।