-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএলের ফাইনাল দেখতে ঢাকায় এসে মনোহর বলেছিলেন, ‘আমরা দেখতে চাই টেস্ট চ্যাম্পিয়নশিপ এই ফরম্যাটের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে কি না। কারণ সত্যি বলতে টেস্ট ক্রিকেট মৃত্যুর পথে রয়েছে।’
তবে আইসিসি চেয়ারম্যানের এমন বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। তিনি মনে করেন, এখনও টেস্ট ক্রিকেটের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে রিচার্ডসন বলেন, ‘তিনি (মনোহর) যা বুঝাতে চেয়েছিলেন তা হচ্ছে টেস্ট ক্রিকেটে মনোযোগ আরও বাড়ানো উচিত। হ্যাঁ, কিছু দারুণ লড়াই হচ্ছে টেস্টে। তবে আপনি যদি যে দুই দলের খেলা হয় তাদের কারও সমর্থক না হয়ে থাকেন তাহলে সত্যিই অন্যান্য ম্যাচে আগ্রহ থাকছে না।’
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাটটির জনপ্রিয়তা বাড়াবে উল্লেখ করে রিচার্ডসন বলেন, ‘কে খেলছে সেটি বিষয় নয়, এই আসর টেস্টের জনপ্রিয়তা বাড়াবে। মনোহর এটিই বলেছেন যে- টেস্ট ক্রিকেটের সেই উৎসাহ প্রয়োজন, এর প্রচারণা প্রয়োজন এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটিই করতে পারবে।’
রিচার্ডসন জানান, গত বছরের এক জরিপে দেখা গেছে ক্রিকেটের এক বিলিয়ন সমর্থকের মধ্যে ৭০০ মিলিয়ন সমর্থকই টেস্ট ক্রিকেটে আগ্রহ প্রকাশ করেছেন; যা মোট সমর্থকদের ৬৮ শতাংশ। তিনি বলেন, ‘বেশ কয়েকটি দেশে টেস্ট ক্রিকেট মনোযোগ দিয়ে দেখা হয়। ক্রিকেট সমর্থকদের ৬৮ শতাংশই তিন ফরম্যাটেই সমান আগ্রহ রাখেন। তাই টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে- এটি বলা ভুল হবে। তবে এটি সমর্থকদের জন্য কঠিন- পাঁচদিন বসে একটি ক্রিকেট ম্যাচ দেখা, প্রতিদিন ছয় ঘণ্টা গ্যালারিতে গিয়ে বসে থাকা। হয়ত গত ১০-২০ বছর আগে মানুষ যেভাবে টেস্ট ক্রিকেটকে দেখত সেভাবে দেখছে না, তবে আমি এটা মনে করি না যে টেস্ট ক্রিকেট মারা যাচ্ছে।’